1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
স্বাস্থ্য পরিচালক ডা. মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত বাবুগঞ্জের বিস্তীর্ণ জঙ্গলে সেনাবাহিনীর গ্রীস্মকালীণ মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ভোলায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত চরফ্যাশনে ১ সন্তানের জননীর রহস্যজনক ঝুলন্ত লাশ উদ্ধার  ঝালকাঠিতে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচির উদ্বোধন নতুন রূপে ফিরছে বরিশালের জীবনানন্দ দাশ স্টেডিয়াম বাকেরগঞ্জে ৭০ বছরের বৃদ্ধা শাশুড়িকে ধর্ষণের অভিযোগ জামাইয়ের বিরুদ্ধে লেবুখালীতেলবনাক্ত জমিতে ৩২ জাতের আম ফলিয়ে নতুন দিগন্ত কৃষি গবেষণার ১ বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশালে গিয়েই ৫ বছরে ২৫ কোটি গাছ রোপণের ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের

স্বাস্থ্য পরিচালক ডা. মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে বরিশালে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ১২ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালে বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে সদ্য যোগ দেওয়া ডা. এস এম মনিরুজ্জামানের পদায়ন বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ‘সচেতন নাগরিক’ ব্যানারের অংশগ্রহণকারীরা।

রোববার (১২ জুলাই) দুপুরে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

মানববন্ধনে সভাপতিত্ব করেন শের-ই-বাংলা মেডিকেল কলেজ শাখা ড্যাবের সভাপতি ডা. নজরুল ইসলাম সেলিম। এতে ড্যাবের নেতাকর্মী ও মেডিকেল কলেজের শিক্ষার্থীরা অংশ নেন।

মানববন্ধনে ডা. নজরুল ইসলাম সেলিম অভিযোগ করেন, ডা. এস এম মনিরুজ্জামান জুলাই আন্দোলনের সময় আন্দোলনবিরোধী অবস্থানে ছিলেন এবং আন্দোলনকারীদের বিরুদ্ধে ভূমিকা পালন করেছিলেন। এ ধরনের অভিযোগ থাকা একজন কর্মকর্তাকে বিভাগের স্বাস্থ্য পরিচালকের দায়িত্ব দেওয়ায় উদ্বেগ প্রকাশ করে তিনি অবিলম্বে তার পদায়ন বাতিল এবং জুলাই আন্দোলনের পক্ষে অবস্থান নেওয়া কাউকে ওই পদে নিয়োগ দেওয়ার দাবি জানান।

 

তিনি আরও অভিযোগ করেন, ডা. মনিরুজ্জামান নিজের পক্ষে ভাড়া করা লোকজন দিয়ে মানববন্ধনের আয়োজন করেছেন। সেখানে অংশ নেওয়া কয়েকজন নিজেদের ড্যাব নেতা হিসেবে পরিচয় দিলেও প্রকৃতপক্ষে তারা সংগঠনের প্রতিনিধি নন বলে দাবি করেন তিনি। একই সঙ্গে ড্যাবের দুই পক্ষের দ্বন্দ্বের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে এমন প্রচারণাকেও তিনি ভিত্তিহীন বলে উল্লেখ করেন।

 

এর আগে ডা. এস এম মনিরুজ্জামানের পদায়নকে কেন্দ্র করে গত এক সপ্তাহ ধরে বরিশালে ড্যাবের একটি অংশ আন্দোলন চালিয়ে আসছে। আন্দোলনের এক পর্যায়ে তাকে কার্যালয় থেকে বের করে দেওয়ার পাশাপাশি পরদিন স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

 

অন্যদিকে, ডা. মনিরুজ্জামানের সমর্থনে ‘সচেতন নাগরিক সমাজ’ ব্যানারে পৃথক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সেখানে ড্যাবের সাবেক কয়েকজন নেতাও অংশ নেন।

 

দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচির কারণে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network