1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল নগরীতে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

বরিশাল নগরীতে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : ঝুলন্ত অবস্থায় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। রবিবার (১৯ জুলাই) দুপুরে বরিশাল নগরীর আলেকান্দা এলাকার আমিরকুটির ফাতেমা মঞ্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সালেহা বেগম (৬৮) নামের ওই বৃদ্ধা ওই এলাকার মৃত রতন আলী সিকদারের স্ত্রী।

 

কোতোয়ালী মডেল থানার উপ-পরিদর্শক রাজীব হোসেন জানিয়েছেন, রবিবার দুপুরে খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে একটি রুমে গলায় ওড়না পেছানো অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার করেন। পরবর্তীতে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে প্রেরণ করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না আত্মহত্যা।

 

মৃত বৃদ্ধার ছেলে রাজিব সিকদার সোহাগ বলেন, তিন মাস আগে তার মায়ের পেটের অপারেশন হয়েছে। এরপর থেকে তিনি প্রায়ই অসুস্থ। মাঝেমধ্যে ব্যথায় চিৎকার করতেন।

 

রবিবার সকালে তিনি জেলা আদালতে যান। আর তার স্ত্রী সন্তানকে নিয়ে স্কুলে যান। তখন তার মা বাসায় একাই ছিল। স্কুল থেকে ফিরে তার স্ত্রী ডাকাডাকি করলে দরজা না খোলায় তার সন্দেহ হয়। এরপর তাকে (রাজিব) খবর দিলে তিনি বাসায় এসে থানায় খবর দেন। এরপর দেখেন তার মা গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network