1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রধানমন্ত্রীর স্লোগানে উদ্বুদ্ধ হয়ে মুলাদীতে শিল্পপতি সিহাব উদ্দিনের হাজারো বৃক্ষরোপণ, ব্যাপক প্রশংসা - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম
৩টি নির্বাচন এদেশের জনগণের কাছ থেকে কেরে নেয়া হয়েছিল : হাসনাত আব্দুল্লাহ এমপি বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট ভোলায় ভুয়া দলিল দিয়ে কোটি টাকার জমি দখলের অভিযোগ পটুয়াখালীতে নৌযান শুমারি-২০২৬ প্রকল্পের তথ্য সংগ্রহকারী নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত পটুয়াখালীতে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস বরগুনায় প্রধান শিক্ষকদের সঙ্গে জেলা প্রশাসনের মতবিনিময় সভা পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়ক : সংস্কারের ১৫ দিনের মাথায় খানাখন্দে ভরপুর, অনিয়মের অভিযোগ মশা নিধনে দেশীয় প্রযুক্তির রাসায়নিক ব্যবহার সম্ভাবনাময় হতে পারে : মির্জা ফখরুল বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক বাকেরগঞ্জে আর্জেন্টিনার সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

প্রধানমন্ত্রীর স্লোগানে উদ্বুদ্ধ হয়ে মুলাদীতে শিল্পপতি সিহাব উদ্দিনের হাজারো বৃক্ষরোপণ, ব্যাপক প্রশংসা

  • আপডেট সময় : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” প্রধানমন্ত্রী তারেক রহমানের এই শ্লোগানকে ধারণ করে একটি সবুজ ও টেকসই পরিবেশবান্ধব দেশ গড়াসহ জলবায়ু পরিবর্তন মোকাবেলা এবং বাংলাদেশের প্রাকৃতিক ভারসাম্য রক্ষার অংশহিসেবে কয়েক হাজার বৃক্ষরোপনের উদ্যোগ গ্রহণ করেছেন বিএনপি নেতা ও শিল্পপতি নিয়ে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সিহাব উদ্দিন পেশকার।

নদীবেষ্টিত বরিশালেল মুলাদী উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক, বরিশাল জেলা উত্তর বিএনপির সদস্য শিল্পপতি ও সমাজসেবক সিহাব উদ্দিন পেশকার ইতোমধ্যে নিজহাতে মুলাদী উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন। এসময় তিনি স্থানীয়দের সাথে মতবিনিময় করে বৃক্ষরোপন থেকে শুরু করে তার সঠিক পরিচর্যার ওপর গুরুত্বারোপ করেন।

আগামী মুলাদী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সিহাব উদ্দিন পেশকার বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে মতবিনিময় করে এলাকার উন্নয়ন, জনসেবা ও পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্ব তুলে ধরেন। এসময় স্থানীয় সর্বস্তরের জনগন আশা প্রকাশ করে বলেন, বিগত সময়ে তারা যাদের উপজেলা চেয়ারম্যান নির্বাচিত করেছেন, তাদের কাছ থেকে প্রত্যাশিত উন্নয়ন পাননি। বিশেষ করে উপজেলার বিভিন্ন এলাকার রাস্তা-ঘাটের বেহাল অবস্থা ও উন্নয়ন কর্মকান্ডের ধীরগতির কারণে মানুষ নতুন নেতৃত্বের প্রত্যাশা করছেন।

তারা আরও জানিয়েছেন, সিহাব উদ্দিন পেশকার চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা দেওয়ার পর থেকেই জনগণের মধ্যে ব্যাপক সাড়া পরেছে। একজন শিল্পপতি ও সমাজসেবক হিসেবে তিনি এলাকার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও এলাকার সচেতন নাগরিকেরা আশা করছেন। উল্লেখ্য, সিহাব উদ্দিন পেশকার বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট জয়নাল আবেদীনের ভাগ্নে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network