1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো মৎস্য সুরক্ষায় ঝালকাঠিতে যৌথ অভিযানে অবৈধ জাল জব্দ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ডাকাত আটক বরগুনায় জেলা প্রশাসকের সঙ্গে প্রধান শিক্ষকদের মতবিনিময় পটুয়াখালীতে বিএনপির উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে ৫ শতাধিক গাছের চারা বিতরণ পিরোজপুরে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ চরফ্যাশনে কোস্টগার্ডের মেডিকেল ক্যাম্পেইনে স্বাস্থ্যসেবা পেলেন ২৬৫ জন সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী পটুয়াখালীতে মৎস্য অভয়াশ্রমে ফিরছে দেশীয় মাছ, নতুন আশায় জেলেপাড়া

বাকেরগঞ্জে জমি দখলের অভিযোগে প্রাণনাশের হুমকি, নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন ভুক্তভোগীদের

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি- বরিশালের বাকেরগঞ্জ পৌরসভার ২ নং ওয়ার্ডের এম রহমান সড়ক এলাকায় জমি দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মুন্নি আক্তার নামে এক গৃহবধূ।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল সাড়ে ৫টার সময় বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

লিখিত বক্তব্যে মুন্নি আক্তার জানান, ২০২২ সালে তিনি বশির শিকদারের কাছ থেকে রঙ্গশ্রী মৌজার জে.এল. নং-৪৩, এস.এ. ১৮৪ ও ১৮৫ নম্বর খতিয়ান হতে সৃষ্ট নতুন ৩৭৩ নম্বর খতিয়ানের ২৬০, ২৬১, ২৬২, ২৬৩, ২৬৪, ২৬৫, ২৬৬, ২৫৪, ২৫৫, ২৫৬, ২৫৭ ও ২৫৮ নম্বর দাগ থেকে সাব-কবলা দলিলের মাধ্যমে সাড়ে ৩ শতাংশ জমি ক্রয় করেন। যার দলিল নম্বর ২৪৩৩/২০২২। একই বছর তিনি জমিতে বালু ভরাট, গাছপালা রোপণ এবং একটি বসতঘর নির্মাণ করে স্বামী ও সন্তানদের নিয়ে সেখানে বসবাস শুরু করেন।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে আমেরিকা প্রবাসী সৈয়দ মনির নিজেকে বিএনপির নেতা পরিচয় দিয়ে তাদের বৈধভাবে ক্রয় করা সম্পত্তি জবরদখলের চেষ্টা চালিয়ে আসছেন।

এরই ধারাবাহিকতায় গত ২০ জুলাই তার স্বামী মোঃ সাখাওয়াত মোল্লা ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে বাকেরগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সৈয়দ মনিরের দুই ভগ্নিপতি সিদ্দিক খলিফা ও তারেক খানসহ কয়েকজন তাকে মারধর করেন এবং বসতভিটা ছেড়ে না গেলে হত্যার হুমকি দেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, সৈয়দ মনির মোবাইল ফোনে পুলিশকে টাকা দিয়ে ম্যানেজ করার পাশাপাশি তাদের বসতবাড়িতে অগ্নিসংযোগেরও হুমকি দিয়েছেন। এসব ঘটনায় তিনি ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।

মুন্নি আক্তার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের সংসদ সদস্য আবুল হোসেন খান এবং পুলিশ প্রশাসনের কাছে পরিবারের নিরাপত্তা নিশ্চিত ও বৈধভাবে ক্রয় করা বসতভিটা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত প্রবাসী সৈয়দ মনিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি বিদেশে অবস্থান করায় তার বক্তব্য পাওয়া যায়নি। এছাড়া তার বাড়িতে গিয়েও পরিবারের কোনো সদস্যকে পাওয়া যায়নি। ফলে অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আদিল হোসেন বলেন,এ ধরনের ঘটনার বিষয়ে আমাদের জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network