1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
২১ বছরেও পাকা হয়নি বাবুগঞ্জের ইসলামপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
শিরোনাম

২১ বছরেও পাকা হয়নি বাবুগঞ্জের ইসলামপুর সড়ক, দুর্ভোগে হাজারো মানুষ

  • আপডেট সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

সাইফুল ইসলাম, বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীরনগর ইউনিয়নের ইসলামপুর আলিম মাদ্রাসা থেকে আমতলা হয়ে বটতলা বাজার পর্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইটের সলিং (এইচবিবি) সড়ক নির্মাণের ২১ বছর পরও পাকা হয়নি। দীর্ঘদিন সংস্কারের অভাবে সড়কজুড়ে সৃষ্টি হয়েছে অসংখ্য খানাখন্দ, ফলে শিক্ষার্থী, কৃষক, রোগী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

স্থানীয়দের অভিযোগ, প্রায় সাত ফুট প্রশস্ত সড়কটি দুই দশকেরও বেশি আগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে নির্মিত হলেও এরপর আর কোনো বড় ধরনের উন্নয়ন হয়নি।

বর্তমানে ভাঙাচোরা সড়ক দিয়ে যানবাহন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করে। ইসলামপুর আলিম মাদ্রাসা, আগরপুর ডিগ্রি কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিন এ সড়ক ব্যবহার করলেও নিরাপদ যাতায়াত থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয় ভ্যানচালক, ইজিবাইকচালক, কৃষক ও শিক্ষার্থীরা জানান, সড়কের বেহাল অবস্থার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটে, যানবাহনের ক্ষতি হয় এবং কৃষিপণ্য বাজারে নিতে অতিরিক্ত খরচ গুনতে হয়। অনেক চালক এ পথে যেতে অনীহা প্রকাশ করায় ভোগান্তি আরও বেড়েছে।

এ বিষয়ে জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল আহসান খান হিমু বলেন, সড়কটির দুরবস্থার বিষয়টি তিনি অবগত রয়েছেন। এলাকাবাসীর দাবির সঙ্গে একমত জানিয়ে তিনি বলেন, প্রয়োজনীয় উদ্যোগের মাধ্যমে সড়কটি ইটের সলিং থেকে পাকা সড়কে উন্নীত করার চেষ্টা চলছে।

দুই উপজেলার কয়েক হাজার মানুষের দৈনন্দিন যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত কার্পেটিং অত্যন্ত জরুরী হয়ে পড়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network