1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে ‎সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাউফলে সাংবাদিক মিজানুরকে মারার হুমকি বিএনপি নেতার বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তির প্রতিবাদে তৌহিদী জনতার বিক্ষোভ বরিশালে চাঁদাবাজির মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে জখম বরিশাল থেকে জাতীয় অলিম্পিয়াডে অংশ নিতে সুযোগ পেয়েছে ১০ জন কাউখালীতে কৃষকদের বিনামূল্যে বীজ ও সার বিতরণ বাবুগঞ্জে চুরি-ডাকাতির হিড়িক, আতঙ্কে সাধারণ মানুষ খেপুপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের জমির মালিকানা দাবি করে চাঞ্চল্যকর সংবাদ সম্মেলন লালমোহনের মনিরুল লন্ডন থেকে অর্জন করলেন ব্যারিস্টার ডিগ্রি বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের রহমতপুর বাজারে অভিযান চালিয়ে দুটি ওষুধের দোকানকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

রবিবার (২৬ জুলাই) বিকেলে বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না।

 

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এবং মৎস্য খাদ্য ও পশু খাদ্য আইন-এর আওতায় দুটি মামলা দায়ের করা হয়। প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি এবং ওষুধ বিক্রির অনুমোদিত লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ থাকা এ দুই অপরাধে দুটি ফার্মেসিকে মোট ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

 

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না বলেন, জনস্বার্থে ও নিরাপদ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। কোনো ফার্মেসি প্রেসক্রিপশন ছাড়া ওষুধ বিক্রি বা লাইসেন্স সংক্রান্ত বিধি লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network