1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভাগীয় কমিশনারকে লাল গালিচা সংবর্ধণা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা বরিশাল বিভাগজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিচ্ছে ডেঙ্গু, চলতি মাসে ‍আক্রান্ত ১৪৫০ ভাণ্ডারিয়ায় ভুয়া আয়-ব্যয়ের হিসাব পাসের চেষ্টার অভিযোগ, তোপের মুখে প্রধান শিক্ষক বানারীপাড়ায় নির্মাণাধীন স্কুল ভবন ধেকে পড়ে নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু ক্ষতিগ্রস্ত পরিবার ও অসুস্থদের পাশে জেলা পরিষদ প্রশাসক অ্যাড. শাহাদাৎ হোসেন উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা বরিশালের বাবুগঞ্জে দুই ফার্মেসিকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা বাবুগঞ্জে এক মাসে চুরি-ডাকাতির হিড়িক: আতঙ্কে সাধারণ মানুষ, পুলিশের টহল ও তদন্ত কতটা কার্যকর? বিসিসির প্রধান প্রকৌশলী হুমায়ুন কবিরকে নিয়ে অপপ্রচার ও প্রপাগান্ডা

উজিরপুর উপজেলা যুবদলের সম্পাদক মনিরসহ ৩ জনকে কুপিয়ে জখম,চরম উত্তেজনা

  • আপডেট সময় : রবিবার, ২৬ জুলাই, ২০২৬

উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ সন্ত্রাসীদের দফায় দফায় হামলায় গুরুত্বর আহত হয়েছে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মনির হোসেনসহ ৩ জন। এ ঘটনায় এলাকা জুড়ে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ ও আহত সুত্রে জানা যায়,গত ২৫ জুলাই সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রী কলেজের পশ্চিম পার্শ্বে জালাল মোল্লার দোকানের সামনে পাকা রাস্তার উপরে অতর্কিত হামলা চালায়। রাত সাড়ে ১১ টার দিকে ওটরা রাস্তার মাথা বাজারের বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপরে পুনরায় হামলা চালায় ওই এলাকার বাবু মুন্সি(৪৮), মোঃ শফিকুল ইসলাম রুবেল মাস্টার(৫০), মোঃ সাইদুল মল্লিক(৪৮), আলাউদ্দিন নান্নান(৫০), ইজাবুল মোল্লা(৫০), মোঃ অনিক মুন্সি(২৫), আবীর হাওলাদার(২৮), রাব্বি বেপারী(২৬),মোঃ কামাল হোসেন মোল্লা(৫২), মোঃ সাব্বির সিকদার(৩০), মোঃ শাহিন রাড়ী(৩৮), মোঃ সাইফুল মোল্লা(৫০), জাকির হোসেন হাওলাদার(৫৬), মোঃ মানিক সরদার(৫৫), মোঃ আলাউদ্দিন হাওলাদার(৫৫), মোঃ রিয়াজ হোসেন হাওলাদার(৪৭)সহ অজ্ঞাত ১৫/২০ জন সন্ত্রাসী। এতে গুরুত্বর আহত হন উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক ও হৃদয় বেপারী(২৫), মারুফ আহমেদ লিংকন(৪০)।

স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। হামলার ঘটনায় আহত মনির হোসেন বাদী হয়ে উল্লেখ্য অভিযুক্ত হামলাকারীদের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় এজাহার দায়ের করেন।

এ ব্যপারে আহত উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক জানান,ওই মাদক কারবারি সন্ত্রাসীরা সমাজের সকল অপরাধ মূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়েছে এবং মাদক ব্যবসা করে আসছে। এর প্রতিবাদ করায় আমার উপর ক্ষিপ্ত হয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে লাঠি-সোটা, লোহার রড ও রামদা নিয়া আমার পথরোধ করে অতর্কিত হামলা চালায়। এমনকি যুবলীগ নেতা বাবু মুন্সি আমাকে হত্যার উদ্দেশ্যে রামদা দিয়া আমার মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে। এসময় বাধা দিলে আমার সাথে থাকা হৃদয় বেপারী ও মারুফ আহমেদ লিংকনকেও কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে পরবর্তীতে প্রানে মেরে ফেলার হুমকি দিয়ে সটকে পড়ে তারা। অভিযুক্তদের পাওয়া যায়নি।

উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ খবরে ২৬ জুলাই বেলা ১১ টার দিকে আহতদের খোঁজ খবর নিতে হাসপাতালে ছুটে যান উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ওই হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন আহতের পরিবারসহ উজিরপুর উপজেলা যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network