1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ  সম্পাদক মনির হোসেন মল্লিক'র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল   - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনাম
গৌরনদীতে টিফিনের রুটিতে ব্লেড কান্ডের তদন্তে যা পাওয়া গেল কলাপাড়ায় প্রাণিসম্পদ সেবা নিশ্চিতকরণে আন্তঃযোগাযোগ বিষয়ক কর্মশালা গাছের চারাকে শিশুর মতো লালন-পালন করতে হবে : তথ্যমন্ত্রী মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : তথ্যমন্ত্রী বরিশালে হাঁস নিয়ে বিরোধ, নাতির লাথিতে নানি নিহত দেশে একটি দায়িত্বশীল গণমাধ্যম থাকা দরকার : তথ্যমন্ত্রী কলাপাড়ায় টেকসই সহনশীল সমাজ গড়ার লক্ষ্যে প্রকল্পের অবহিতকরণ সভা মির্জাগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার সন্ধ্যা নদীর ভাঙনকবলিত ক্ষতিগ্রস্থদের চাল বিতরণ ঐতিহ্যবাহী দুর্গাসাগরের সৌন্দর্য্য রক্ষা করতে স্মারকলিপি

উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ  সম্পাদক মনির হোসেন মল্লিক’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল  

  • আপডেট সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক’র উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। উজিরপুর উপজেলা ও পৌর  যুবদলের উদ্যোগে ২৭ জুলাই সোমবার বিকেল ৫ টায় সন্ত্রাসী হামলার প্রতিবাদে ওটরা রাস্তার মাথায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উজিরপুর উপজেলা যুবদলের সভাপতি আ ফ ম শামসুদ্দোহা আজাদ এর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান সোহাগ এর সঞ্চালনায় বক্তৃতা করেন উজিরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, উজিরপুর পৌর যুবদলের আহবায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু,উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ কাইয়ুম খান, ওটরা ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ কামরুজ্জামান টুলু।উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এস এম আলাউদ্দিন,উপজেলা মহিলা দলের সভাপতি ইয়াসমিন আক্তার পারুলসহ উপজেলা ও পৌর যুবদলের অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী।
উল্লেখ্য ২৫ জুলাই সন্ধ্যা সোয়া ৭ টার দিকে উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের ভবানীপুর হাজী তাহের উদ্দিন ইসলামিয়া ডিগ্রী কলেজের পশ্চিম পার্শ্বে জালাল মোল্লার দোকানের সামনে পাকা রাস্তার উপরে অতর্কিত হামলা চালায়।
রাত সাড়ে ১১ টার দিকে ওটরা রাস্তার মাথা বাজারের বটতলা নামক স্থানে পাকা রাস্তার উপরে পুনরায় হামলা চালায় ওই এলাকার বাবু মুন্সি(৪৮), মোঃ শফিকুল ইসলাম  রুবেল মাস্টার(৫০), মোঃ সাইদুল মল্লিক(৪৮), আলাউদ্দিন নান্নান(৫০), ইজাবুল মোল্লা(৫০), মোঃ অনিক মুন্সি(২৫), আবীর হাওলাদার(২৮), রাব্বি বেপারী(২৬),মোঃ কামাল হোসেন মোল্লা(৫২), মোঃ সাব্বির সিকদার(৩০), মোঃ শাহিন রাড়ী(৩৮), মোঃ সাইফুল মোল্লা(৫০), জাকির হোসেন হাওলাদার(৫৬), মোঃ মানিক সরদার(৫৫), মোঃ আলাউদ্দিন হাওলাদার(৫৫), মোঃ রিয়াজ হোসেন হাওলাদার(৪৭)সহ অজ্ঞাত ১৫/২০ জন সন্ত্রাসী। এতে গুরুত্বর আহত হন উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক ও    হৃদয় বেপারী(২৫), মারুফ আহমেদ লিংকন(৪০)।
স্থানীয়রা আহতদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উজিরপুর হাসপাতালে ভর্তি করে। এদিকে উজিরপুর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মল্লিক এর উপর মাদকসেবি ও আওয়ামী লীগের সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে উজিরপুর উপজেলা ও পৌর যুবদলের নেতাকর্মীরা।
এসময় বিক্ষুব্ধ নেতাকর্মীরা হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানিয়ে প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন। এছাড়া হামলাকারী আওয়ামী লীগের সন্ত্রাসীদের  অচিরেই গ্রেফতার করা না হলে পরবর্তীতে আরো কঠোর আন্দোলন কর্মসূচি পালন করার হুশিয়ারি দেন নেতাকর্মীরা।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network