1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : তথ্যমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আমাদের ধর্মীয় মূল্যবোধ সমাজের একটা বড় সম্পদ। যতোবেশি ধর্মীয় মূল্যবোধ সৃষ্টি হবে, ততোবেশি আইন-কানুন, নিয়ম-শৃংখলা আমরা মেনে চলতে পারবো। বিভিন্ন মাদ্রাসাগুলোতে এই দায়িত্ব পালন করেন মাদ্রাসা শিক্ষকরা। এজন্য মাদ্রাসা শিক্ষকদের গুরুত্বপূর্ন ভূমিকা রয়েছে। পাশাপাশি অন্যান্য সকল সম্প্রদায়ের মানুষ আমরা সবাই আল্লাহর সৃষ্টি। ফলে সব ধর্মের প্রতি সহনশীল দৃষ্টি রেখে নিজের ধর্মের প্রতি বিশ্বাস চর্চা করাই হচ্ছে ধর্মীয় মূল্যবোধ।

মঙ্গলবার (২৮ জুলাই) দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা অডিটোরিয়ামে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ ও নতুন কুঁড়ি স্পোর্টসের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষকদের উদ্দেশ্যে তথ্যমন্ত্রী বলেছেন, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজ অনেকটা মায়ের ভূমিকার মত। তাই সবাইকে যত্মশীল হতে হবে।  শিশু-কিশোরদের সুষ্ঠ বিনোদনের পরিবেশ দিতে হবে। পাঠদান পদ্ধতি এবং শিক্ষাগ্রহন পদ্ধতি যেন তার জন্য কাছে আনন্দদায়ক হয়। মাঝে মধ্যেই তিনি শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করবেন বলেও জানিয়েছেন।

তথ্যমন্ত্রী উপজেলার যে সকল প্রাথমিক বিদ্যালয়ে বৃষ্টির পানি পড়ে সেই সব বিদ্যালয়গুলোর পানি পড়া বন্ধ করতে জরুরি ভাবে টিন সরবরাহের জন্য ইউএনওকে নির্দেশনা প্রদান করেছেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ইব্রাহীম। শেষে স্কুল ও মাদ্রাসা শিক্ষকদের হাতে ক্রীড়া সামগ্রী এবং নতুন কুঁড়ি স্পোর্টসে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেছেন তথ্যমন্ত্রী। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিএনপি এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network