1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
তারেক রহমানের আহ্বানে চরকাউয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি - বরিশাল ক্রাইম ট্রেস
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে পটুয়াখালীর পিআইওর বিরুদ্ধে বরিশালে তারুণ্য এবং সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত ভোলায় খাল খননের সাশ্রয়ী টাকা রাষ্ট্রের কোষাগারে জমা দিলেন ইউএনও ভোলায় পুলিশ বাহিনীর মাস্টার প্যারেড অনুষ্ঠিত বরগুনায় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির সভা অনুষ্ঠিত বরগুনায় অবৈধভাবে বালু উত্তোলনকালে ড্রেজারসহ আটক ৫ বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী শেখ হাসিনাকে কপি করবেন না: বিএনপিকে নাহিদ ইসলাম যে কারণে আর কথা বলবেন না নাসীরুদ্দীন পাটওয়ারী বেতন বকেয়াসহ ৮ দফা দাবিতে বরিশালে সড়ক অবরোধ

তারেক রহমানের আহ্বানে চরকাউয়ায় যুবদলের বৃক্ষরোপণ কর্মসূচি

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২৬
মোঃ সাদ্দাম হোসেন // আজ ৩০ জুলাই ২০২৬ (বৃহস্পতিবার): বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের আহ্বানে বরিশাল সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ আলী হায়দারের উদ্যোগে চরকাউয়া ইউনিয়নে ঔষধি, ফলজ ও বনজ বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান সকাল, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সুজন, যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান তালাশ, সদর উপজেলা যুবদলের সদস্য মেহেদী হাসান রাসেল, ৭ নং চরকাউয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক সোহাগ সিকদার, সদস্য সচিব সোহেল মৃধাসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এ সময় নেতৃবৃন্দ পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে বেশি বেশি বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন। তারা সাধারণ মানুষকেও নিজ নিজ অবস্থান থেকে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network