1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার

  • আপডেট সময় : রবিবার, ২ আগস্ট, ২০২৬
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি: বরিশালের বাবুগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরির অভিযোগে কেন্দ্রটির কেয়ারটেকার মো. জামাল হোসেন এবং পাহারাদার-কাম-মালী অলিউল রহমান অলি-কে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার ২ আগস্ট বিকেলে এয়ারপোর্ট থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। ঘটনাটি জানাজানি হওয়ার পর বাবুগঞ্জসহ আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, দুর্গাসাগর পর্যটন কেন্দ্র থেকে একটি হরিণ চুরির অভিযোগে এয়ারপোর্ট থানায় দায়ের করা মামলা নং-০৫, জিআর-১৫৫ (তারিখ: ৭ আগস্ট ২০২৫), বাংলাদেশ দণ্ডবিধির ৩৮০ ধারায় রুজু করা হয়। মামলার প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, চুরি করা হরিণটি জবাই করে এর মাংস ভক্ষণ করা হয়েছে—এমন অভিযোগও তদন্তে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গাসাগর শুধু একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয়; এটি বরিশালের ঐতিহ্য, প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য সংরক্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ স্থান। সংরক্ষিত বন্যপ্রাণী চুরির অভিযোগ এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
এয়ারপোর্ট থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে অন্য কোনো ব্যক্তি বা চক্রের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্টদের মতে, দুর্গাসাগরের মতো একটি সরকারি সংরক্ষিত স্থানে এমন ঘটনা বন্যপ্রাণী সংরক্ষণ ও সরকারি সম্পদ রক্ষার বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে। সচেতন মহল ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network