1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়ায় কচুয়া সিদ্দিকিয়া বাকাউল্লাহ নূরানী ও হাফিজী মাদ্রাসার সবক অনুষ্ঠান অনুষ্ঠিত - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

বানারীপাড়ায় কচুয়া সিদ্দিকিয়া বাকাউল্লাহ নূরানী ও হাফিজী মাদ্রাসার সবক অনুষ্ঠান অনুষ্ঠিত

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার বাইশারী মডেল ইউনিয়নের ঐতিহ্যবাহী কচুয়া সিদ্দিকিয়া বাকাউল্লাহ নূরানী ও হাফিজী মাদ্রাসায় গত ৫ আগস্ট ২০২৬, বুধবার, সবক (সাবক) অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে আমপারা সম্পন্ন করে পবিত্র কুরআন শরীফ শিক্ষার পরবর্তী ধাপে উত্তীর্ণ হওয়ায় পাঁচজন শিক্ষার্থীর হাতে পবিত্র কুরআন শরীফ তুলে দেওয়া হয়। শিক্ষার্থীরা হলেন— মোঃ আবু নোমান, মোঃ আব্দুল্লাহ আল মুবিন, মোঃ আব্দুল্লাহ, মোঃ ইব্রাহিম ও মোঃ মারুফ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার পরিচালক মাওলানা কাজী মোঃ আবু সাঈদ। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক হাফেজ মোঃ মিরাজুল ইসলাম (কায়েদি), সহকারী শিক্ষক হাফেজ মোঃ হাসিবুর রহমান, হাফেজ মোঃ আরাফাত এবং হাফেজ মোঃ তামিম ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কচুয়া নেছারিয়া এতিমখানার সভাপতি মাওলানা মোঃ মাহমুদুর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা মোঃ মুজিবুল হক, কচুয়া নেছারিয়া জামে মসজিদের খতিব মাওলানা মোঃ মাহবুবুর রহমান, সাংবাদিক মোঃ আবু সুফিয়ান, হালিমা খাতুন মহিলা আলিম মাদ্রাসার সহ-সুপার মাওলানা দেলোয়ার হোসেন সাঈদ, মাওলানা মোঃ রফিকুল ইসলাম সোহাগ, মাওলানা মোঃ সোলাইমান, জনাব মোঃ সাইদুল ইসলাম এবং জনাব মোঃ আলী আকবর সোহাগ।
এছাড়াও অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের দ্বীনি শিক্ষায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন। অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network