1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আমতলীতে শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ বরিশালে খাল খনন শেষে অব্যয়িত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ইউএনওর, প্রশংসিত ভোলায় ফ্যামিলি কার্ড জরিপ পরীক্ষায় উত্তীর্ণ সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের তালিকা প্রকাশ বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা ১১ শিক্ষকের ১১ শিক্ষার্থীর স্কুলের পাস করা একমাত্র শিক্ষার্থীর নাম জানেন না প্রধান শিক্ষক! কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরিশাল বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে বাণিজ্যের অভিযোগ বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে জরিমানা হত্যা না আত্মহত্যা, গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

আমতলীতে শিক্ষার্থী ইমন হত্যার বিচার দাবিতে মানববন্ধন

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : আমতলী একে সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাবেদ ইমন (১৬) এর হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

 

রবিবার সকাল ১০ টায়, আমতলী একে স্কুল চৌরাস্তা চত্বরে  বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী ছাত্র-ছাত্রী অভিভাবক সহ সর্বস্তরের জনসাধারণ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন আমতলীকে সরকারি হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফজলুর রহমান শরীরচর্চা শিক্ষক বাবু প্রতুল চন্দ্র,নিহত ইমনের ভাই ইমরান, রাকিব, নবম শ্রেণীর শিক্ষার্থী মিয়াদ খান,অলি, জুনায়েদ,স্কুল শাখা ছাত্র দলের সভাপতি মুশফিক রশিদ হিরা,আমতলী সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহ সভাপতি আব্দুল্লাহ (প্রমুখ)।

 

মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একে স্কুলে এসে শেষ হয়। উল্লেখ্য গত ২৯ জুলাই সন্ধ্যা ৬ টায় উপজেলার আরপাংগাশিয়া  ইউনিয়নের পশরবুনিয়া খালের  স্লুইজ গেট  থেকে অজ্ঞাত বস্তা বন্দী লাশ উদ্ধার  করে আমতলী থানা পুলিশ।

 

পরবর্তীতে লাশের ছবি, পরনের শার্ট প্যান্ট ও  জুতা দেখে লাশ  শনাক্ত করে তার পরিবার। তদন্তকারী কর্মকর্তা  নিদ্রাসকিনা নৌ পুলিশ ফাঁড়ি ইন্সপেক্টর সাগর ভদ্র  জানান, “হত্যাকাণ্ডের প্রাথমিক কুলু পাওয়া গেছে। তবে তদন্তের  স্বার্থে এই মুহূর্তে প্রকাশ করা যাচ্ছে না। আশা করি অতি অল্প সময়ে  আসল রহস্য উদঘাটিত হবে ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network