1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে বাংলাদেশ : তথ্যমন্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১২ পূর্বাহ্ন
শিরোনাম
পটুয়াখালীতে কুয়ায় পড়ে শিশুর মৃত্যু এসএসসি পরীক্ষায় ভোলার ২ বিদ্যালয়ে শতভাগ পাশ বরিশালে খাল খনন শেষে অব্যয়িত ৬০ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত ইউএনওর, প্রশংসিত ভোলায় ফ্যামিলি কার্ড জরিপ পরীক্ষায় উত্তীর্ণ সুপার ভাইজার ও তথ্য সংগ্রহকারীদের তালিকা প্রকাশ বরগুনা জেনারেল হাসপাতাল ১২ লাখ মানুষের একমাত্র ভরসা, খুড়িয়ে চলছে চিকিৎসা সেবা ১১ শিক্ষকের ১১ শিক্ষার্থীর স্কুলের পাস করা একমাত্র শিক্ষার্থীর নাম জানেন না প্রধান শিক্ষক! কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের অব্যাহতি বরিশাল বিমানবন্দরে ঘাস কাটার আড়ালে বাণিজ্যের অভিযোগ বাবুগঞ্জে টায়ার রিসাইক্লিং প্লান্টে জরিমানা হত্যা না আত্মহত্যা, গৌরনদীতে অন্তঃস্বত্তা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতিনিয়ত জলবায়ু পরিবর্তনে ঝুঁকিতে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

  • আপডেট সময় : রবিবার, ৯ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, ফলে বাংলাদেশ ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এম জহির উদ্দিন স্বপন।

 

তিনি বলেছেন, জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে। বাংলাদেশ অন্যতম ঝুঁকির মধ্যে আছে। তার মধ্যে বেশি ঝুঁকিতে উপকূলীয় এলাকাগুলো থাকবে। এ সমাস্যার একটি বৈশ্বিক সমাধান করতে হবে।

 

রবিবার (৯ আগস্ট) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে প্রধান অতিথি হিসেবে বেলুন, ফেস্টুন উড়িয়ে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন শেষে আলোচনা সভায় তথ্যমন্ত্রী বনবিভাগের যে কোনো উদ্যোগকে সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন এবং সবাইকে সবুজায়নের গুরুত্ব বোঝার আহবান করেছেন।

 

উদ্বোধনী অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, দক্ষিণাঞ্চলের মানুষ হওয়ায় আমরা জানি, জলবায়ু পরিবর্তনটা কেমন করে হচ্ছে। বৃষ্টির পরিমাণ, রোদের পরিমাণ, তাপের পরিমাণ এবং পানির উচ্চতা দিনকে দিন কিন্তু পরিবর্তিত হচ্ছে। বাংলাদেশে যে সব স্থান ঝুঁকির মধ্যে থাকবে, তার মধ্যে আমাদের মতো উপকূলীয় অঞ্চল, সাগরপাড়গুলো ঝুঁকির মধ্যে থাকবে। ফলে এসব এলাকার মানুষও ঝুঁকিতে থাকবে।

 

মন্ত্রী বলেন, জ্বালানি ব্যবহারের ক্ষেত্রে আমরা যদি সচেতন না হই, আমাদের তাপমাত্রা বসবাসযোগ্যের বাইরে চলে যাবে। তাই এ গ্রহকে মানুষের বাসযোগ্য করতে হবে।

 

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সস্তা উন্নয়ন নিয়ে ব্যস্ত নন। তার একটা বড় প্রমাণ পাঁচ বছরে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া। প্রতি বছর পাঁচ কোটি করে বৃক্ষরোপণ করা হবে। সে লক্ষ্যেই সারাদেশে বৃক্ষমেলা হচ্ছে। পরে মন্ত্রী বৃক্ষ মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন নার্সারি ঘুরে দেখেন।  বরিশাল বিভাগীয় বৃক্ষ মেলায় বিভিন্ন জেলা থেকে আগত ৫০টি নার্সারি অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে এ বৃক্ষমেলা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় প্রশাসন, পুলিশ প্রশাসনের কর্মকর্তারা এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network