1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

বরিশালে ৩০ বছর পর ডাকাতি মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক : বরিশালের বাকেরগঞ্জে ডাকাতি মামলায় সাত বছরের কারাদণ্ডপ্রাপ্ত ফারুক মোল্লা নামে এক আসামিকে প্রায় ৩০ বছর পর গ্রেপ্তার করেছে র‌্যাব। রবিবার (১৬ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ফারুক মোল্লা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চরামদ্দি ইউনিয়নের উত্তর কাটাদিয়া গ্রামের আবদুল খালেক মোল্লার ছেলে।

র‌্যাব-৮ বরিশাল সূত্রে জানা যায়, ১৯৯৪ সালে বাকেরগঞ্জে ডাকাতির ঘটনায় একটি মামলা দায়ের করা হয়। ওই মামলার বিচার শেষে ১৯৯৫ সালে আদালত ফারুক মোল্লাকে সাত বছরের কারাদণ্ড দেন। তবে রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন না। এরপর থেকেই গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে চলে যান তিনি।

দীর্ঘ সময় ধরে পলাতক থাকা ফারুক মোল্লার অবস্থান শনাক্তে গোয়েন্দা তৎপরতা চালায় র‌্যাব। একপর্যায়ে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান সম্পর্কে নিশ্চিত হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

পরে র‌্যাব-১০-এর সহযোগিতায় র‌্যাব-৮-এর একটি দল ঢাকার কেরানীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে প্রায় তিন দশক ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৮ বরিশাল সদর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মো. শাহরিয়ার রিফাত বলেন, ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ফারুক মোল্লাকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আদিল হোসেন বলেন, ডাকাতি মামলায় সাত বছরের সাজাপ্রাপ্ত ফারুক মোল্লা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বরিশাল র‌্যাব-৮ তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে বরিশাল জেলা কারাগারে পাঠানো হবে।

দীর্ঘ প্রায় ৩০ বছর আত্মগোপনে থাকার পর গ্রেপ্তারের ঘটনায় স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামিদের গ্রেপ্তারে তাদের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network