1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
উজিরপুরে হতদরিদ্র ৬০ পরিবারের  মানবেতর জিবনযাপন - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে সুজন সম্পাদকের মৃত্যুতে রাইট টক বাংলাদেশের শোক বরিশালে উদ্বোধনের দুই মাসেই বেহাল পৌনে ১ কোটির সড়ক, উঠে গেছে পিচ-পাথর রাজাপুরে খালে ডুবে স্কুলছাত্রের মৃত্যু বরিশালে ইয়াবা কিনতে গিয়ে এলাকাবাসীর গণধোলাইয়ের শিকার কলেজ কর্মচারী কলাপাড়ায় ব্যবসায়ী সমবায় সমিতির নেতৃবৃন্দের সঙ্গে মার্কেন্টাইল ব্যাংকের মতবিনিময় বাবুগঞ্জে আড়িয়াল খাঁ নদীর ভয়াবহ ভাঙন, ক্ষতিগ্রস্তদের পাশে ইউএনও এক গেজেটে মুক্তিযোদ্ধা দাবীদার দুই নুরুল রহস্যজনক কারনে ১০ মাসেও মিলেনি তদন্ত প্রতিবেদন কলাপাড়ায় নৌযান শুমারি-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন বরিশালে পরিবেশ অধিদপ্তরে বন্ধ পানির মান পরীক্ষা

উজিরপুরে হতদরিদ্র ৬০ পরিবারের  মানবেতর জিবনযাপন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
উজিরপুর প্রতিনিধি : বরিশালের উজিরপুরে  অবহেলিত ভূমিহীন হতদরিদ্র গুচ্ছগ্রামের ৬০ পরিবারের বাসিন্দারা, টিনের ভাঙ্গা ঘরে মানবেতর জিবন যাপন।
২৬ বছর আগে সমাজের সুবিধাবঞ্চিত ভূমিহীন গৃহহীন অসহায় মানুষের জন্য আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে উজিরপুরের হারতা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে কুচিয়ারপার গ্রামে ৬০টি পরিবারকে পুনর্বাসন করে মাথা গোজার ঠাই করে দেয় তৎকালীন সরকার, দীর্ঘ বছর পার হলেও সরকারি সহায়তার সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে পরিবারগুলো।
সরেজমিন ঘুরে জানাগেছে আশ্রয়ন প্রকল্পের মাধ্যমে ৬০ পরিবারেকে নিদৃষ্ট জমিতে টিনের ঘর নির্মান,রান্নাঘর, টয়লেট, সুপেয় পানির জন্য টিউবয়েল, মসজিদসহ বসবাসের উপযোগী  শর্ত সাপেক্ষে নীতিমালার আলোকে তৈরি করা হলেও সরকারি সহয়াতায় রক্ষনাবেক্ষনের অভাবে সেগুলো বসবাসের অনুপোযোগী হয়ে মানবেতর জিবন যাপন করছে হত দরিদ্র দিনমজুর পরিবারের সদস্যরা।
গুচ্ছগ্রামের বাসিন্দা খালেক, নির্মল দাস, রোজিনা, ফুলি বেগম কান্নাজরিত কন্ঠে বলেন ৬০ পরিবারে প্রায় ৫০০ জনের বসবাস, আমাদের সব ঘরের টিনের চাল মরিচা ধরে ফুটো হয়ে গেছে তাই পলিথিন দিয়ে থাকি, টয়লেট ভেঙ্গেগেছে, চলাচলের রাস্তা নেই, টিউবয়েল নষ্ট রয়েছে, কঁচা নদীর  জোয়ারের পানিতে তলিয়ে যায় উঠান সহ ঘর, অস্বাস্থ্যকর পরিবেশে বেড়ে উঠছে শিশুরা তাই রোগব্যাধি নিত্যদিনের সঙ্গী,  গ্রামের প্রতিটি পরিবারের উপার্জন দিনমজুর, ভ্যানচালক, মাছ ধরা বা মৎস্যঘেরের দিনমজুর হিসেবে কাজের আয়ের উপর নির্ভরশীল আহার যোগাতে হিমশিম খেতে হয়, তাই ঘর মেরামতের অবস্থা নেই, ২৬ বছর আগে যে ঘরে উঠেছিলাম আজ সেখানে থাকা অসম্ভব হয়ে পরেছে তাই সরকারি সহায়তায় আমাদের ঘর মেরামত করে দিয়ে সুন্দর ভাবে বসবাস করার ব্যবস্থা করে আমাদের দুর্দশা লাঘব করার দাবী জানান তারা।
এ বিষয়ে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী সুজা বলেন ওই এলাকার দুর্দশার কথা শুনেছি ঘটনাস্থল পরিদর্শন করে সংসদ সদস্যের সাথে আলোচনা সাপেক্ষে ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন।
বরিশাল ০২ আসনের সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন সাধারণ মানুষের দুর্দশা লাঘবে বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network