1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পাওনা টাকা না দেওয়ায় স্ত্রীকে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় মারধর - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
শিরোনাম
বরগুনায় ভাড়া বাসা থেকে পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক কীর্ত্তিপাশায় কৃষক দলের উদ্যোগে বৃক্ষরোপণ ও আলোচনা সভা পৈতৃক সম্পত্তির বিরোধে বাকেরগঞ্জে যুবকের ওপর হামলা ও মারধর গলাচিপায় পথের অভাবে থমকে যাচ্ছে কোমলমতি শিক্ষার্থীদের শিক্ষার আলো বাউফলে খাস জমিতে মহিষ চড়াতে চাঁদা, ছাত্রদল নেতার গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন মানবতার সেবায় আমজাদ হোসেনের চিকিৎসার দায়িত্ব নিল হারুন মোল্লা ফাউন্ডেশন বরগুনায় স্বেচ্ছাসেবকদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বরিশালে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‌্যালি বরিশালে সুজন সম্পাদকের মৃত্যুতে রাইট টক বাংলাদেশের শোক বরিশালে উদ্বোধনের দুই মাসেই বেহাল পৌনে ১ কোটির সড়ক, উঠে গেছে পিচ-পাথর

বরিশালে পাওনা টাকা না দেওয়ায় স্ত্রীকে কুপ্রস্তাব, প্রতিবাদ করায় মারধর

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের হিজলা উপজেলায় পাওনা টাকা আদায় করতে না পেরে স্ত্রী কে কুপ্রস্তাব। কুপ্রস্তাবের প্রতিবাদ করায় যুবককে বেদম মারধর করা হয়েছে । ভুক্তভোগী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় হিজলা থানায় লিখিত অভিযোগ করা হয়েছে ।

হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তির নাম জয়নাল বাঘা । তিনি উপজেলার মেমানিয়া ইউনিয়নে ০৮ নং চরমেমানিয়া গ্রামের আঃ রশিদ বাঘার ছেলে । তিনি পেশায় একজন জেলে ।

আহত জয়নাল বাঘা বলেন, পাওনা টাকা আদায় নিয়ে মেমানিয়া গ্রামের ইমাম বাঘার ছেলে নাজমুল বাঘা (২৬) ও সাইফুল বাঘা (২০) রবিবার দুপুরে আমার স্ত্রী কে কুপ্রস্তাব দেয়। আমি বাঁধা দিলে আমার মাথায় ছুরি দিয়ে আঘাত করেন,লাঠি দিয়ে পিটিয়ে আমার পা ভেঙ্গে দেয় ।

আহত জয়নাল বাঘার স্ত্রী বলেন, সংসারের অভাবের জন্য আমার স্বামী জয়নাল বাঘা, নাজমুল বাঘার নিকট থেকে ১৫ হাজার টাকা সুদের উপর আনেন। আমার স্বামী মুনাফা সহ ৩৫ হাজার টাকা পরিশোধ করেন।

পাওনা টাকার জন্য তিনবার নাজমুল বাঘা আমাকে শারীরিক সম্পর্কের জন্য কুপ্রস্তাব দেন। পরে বিষয়টি আমার স্বামীকে জানালে তিনি প্রতিবাদ করলে নাজমুল ও তার ভাই ছুরি দিয়ে কুপিয়ে আমার স্বামীকে গুরুতর আহত করেন। আমরা গরীব মানুষ, এর সঠিক বিচার চাই।

এ ঘটনায় বিবাদী নাজমুল বাঘার সাথে কথা বলার জন্য চেষ্টা করেলেও যোগাযোগ করা সম্ভব হয়নি। হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান জানান, আহত জয়নাল বাঘা বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছেন । এ ঘটনায় একজন এস আই কে তদন্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network