1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পাঁচ দিনের যমজ মেয়ে ফেলে উধাও মা, দিশাহারা বাবা রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হবে: চিফ হুইপ বরিশালে ৩১০০ কিমি সড়কে জোড়াতালি, বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ঝালকাঠির বিষখালী নদীতে ভেসে উঠল মৃত ডলফিন পিনাকী-ইলিয়াস টাকার বিনিময়ে জামায়াতের হয়ে গুজব ছড়ান: প্রতিমন্ত্রী নুর বরগুনায় বাড়ছে ডেঙ্গু, ১৪ দিনে আক্রান্ত ১৮৭ বরিশালে নারী ইউপি সদস্যের মৃত্যুর ঘটনায় আত্মহত্যার প্ররোচনার মামলা, স্বামী গ্রেপ্তার বাবুগঞ্জে নৌকায় ভাসমান বেদে জেলেদের তথ্য হালনাগাদ কার্যক্রম শুরু মসজিদ হোক ঈমান-আমল ও নৈতিকতা গড়ার কেন্দ্র -ছারছীনার পীর ছাহেব বরগুনায় ভাড়া বাসা থেকে পিস্তল-গুলিসহ ৫ যুবক আটক

বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি রিপন সম্পাদক সুমন

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের ঐতিহ্যবাহী বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির আহবায়ক ও উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা স্বাক্ষরিত এক পত্রে আংশিক কমিটি ঘোষণা করা হয়।
তিন বছর মেয়াদী নব গঠিত বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি হলেন শফিকুল আলম রিপন,সাধারণ সম্পাদক ছাব্বির আহম্মেদ সুমন হাওলাদার,সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম,সহসভাপতি আলী নেওয়াজ খান, জামাল রেজা ও
কৃষ্ণ কান্ত পাল, সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুস সবুর খান, যুগ্ম সম্পাদক আনোয়ার শরীফ, মশিউর রহমান বাদল ও আব্দুল হাকিম, সাংগঠনিক সম্পাদক আনিস মৃধা,সহ- সাংগঠনিক সম্পাদক মোজাম্মেল হক, সাইদুল ইসলাম কালু ও রাজিব চোকদার, কোষাধ্যক্ষ মোঃ শাহজাহান শরীফ,সহ-,কোষাধ্যক্ষ আব্দুল্লাহ্ আল নোমান,দপ্তর সম্পাদক ওমর ফারুক,সহ-দপ্তর সম্পাদক আল-আমিন।
একই পত্রে আগামী ১৫ দিনের মধ্যে পুর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে নবগঠিত বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে বিএনপিসহ বিভিন্ন সংগঠন উষ্ণ অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। প্রসঙ্গত, সম্প্রতি বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু প্রধান অতিথি হিসেবে বানারীপাড়া বন্দর বাজারের সর্বস্তরের ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় সভা করেন। সেই সভায় ব্যবসায়ীরা স্বত:স্ফুর্ত ভাবে তাকে বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটি গঠন করে দেওয়ার দাবি  জানান।
কিন্তু তিনি তা না করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় কমিটি গঠনের লক্ষে বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মো: শাহ্ আলম মিঞাকে আহবায়ক করে ১০ সদস্য বিশিষ্ট বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা আহবায়ক কমিটি গঠন করে দেন। ব্যবসায়ীরা সংসদ সদস্যের এ গণতান্ত্রিক  পদক্ষেপকে সাধুবাদ জানান। সেই আহবায়ক কমিটি বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী পরিচালনা আংশিক কমিটি গঠন করে মঙ্গলবার ঘোষণা করেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network