প্রেস বিজ্ঞপ্তি : সুশাসনের জন্য নাগরিকের (সুজন) বরিশাল এর সম্পাদক মো. রফিকুল আলম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন রাইট টক বাংলাদেশ বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি মজিবর রহমান নাহিদ ও সাধারণ সম্পাদক রুমান হাওলাদার।
বুধবার (১৯ আগস্ট) রাইট টক বাংলাদেশ বরিশাল বিভাগীয় কমিটির প্রচার সম্পাদক রিফাত ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রাইট টক বাংলাদেশ বরিশাল বিভাগীয় কমিটির সকল নেতৃবৃন্দ রফিকুল আলমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। একই সঙ্গে তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয় রাইট টক বাংলাদেশ বরিশাল বিভাগীয় কমিটির সভাপতি গণমাধ্যমকর্মী ও সংগঠক মজিবর রহমান নাহিদ বলেন, মো. রফিকুল আলম ছিলেন একজন স্পষ্টবাদী ও নিবেদিতপ্রাণ মানুষ।
তিনি সবসময় বরিশালের উন্নয়ন ও মানুষের কল্যাণের কথা বলেছেন এবং এ জন্য কাজ করে গেছেন। তার মৃত্যুতে বরিশাল একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারিয়েছে।