1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশাল বোর্ডে ফেল থেকে পাশ করল ৭৯ এসএসসি পরীক্ষার্থী - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন

বরিশাল বোর্ডে ফেল থেকে পাশ করল ৭৯ এসএসসি পরীক্ষার্থী

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

‎নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার উত্তরপত্র পুনঃনিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছে। নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন।

বাকিদের মধ্যে কারও ফলাফল পরিবর্তন হয়ে গ্রেড পয়েন্টের উন্নতি হয়েছে। জানা গেছে, ১৭ হাজার ২৮৩ জন এসএসসি পরীক্ষার্থী পুনঃনিরীক্ষণের জন্য ৫০ হাজার ২৯৩টি আবেদন করেছিল।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) এসএসসি ও সমমান পরীক্ষার খাতা পুনঃনিরীক্ষার ফলাফল প্রকাশ করা হয় বলে জানিয়েছেন বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক শরীফ মোর্শেদ রেজা।

তিনি জানান, পুনঃনিরীক্ষণে ৭৯ জন পরীক্ষার্থী ফেল থেকে পাশ করেছে, জিপিএ-৫ পেয়েছেন ১১২ জন ও গ্রেড পয়েন্টের পরিবর্তন হয়েছে ১ হাজার ৫ জনের এবং নাম্বার পরিবর্তন হয়েছে ৩ হাজার ১১৮ জনের।

উল্লেখ্য, ১০ আগস্ট প্রকাশিত এবারের এসএসসি পরীক্ষার ফলাফলে বরিশাল বোর্ডে পাশের হার ছিল ৬০ দশমিক ৩৫ শতাংশ। বরিশাল বোর্ডে এবার ১ হাজার ৫১৫টি বিদ্যালয় থেকে মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮২ হাজার ৯০১ জন। যার মধ্যে ২১৬টি কেন্দ্রে অংশ নেয় ৮০ হাজার ৪৫৮ শিক্ষার্থী। পাশ করেছে ৪৮ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী। বহিষ্কার হয়েছিল ২৪ জন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network