1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার চারা বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

বরিশালে শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার চারা বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

‎নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বরিশাল জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে ৫০ হাজার চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল সদর উপজেলার পপুলার মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব চারা তুলে দেওয়া হয়।

কর্মসূচির মধ্য দিয়ে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সবুজায়নের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের বিভাগীয় কমিশনার খলিল আহমেদ। সভাপতিত্ব করেন বরিশালের জেলা প্রশাসক মো. মামুন খন্দকার।

প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার খলিল আহমেদ বলেন, ‘‘শুধু চারা বিতরণ করলেই হবে না, এসব চারার পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। একটি গাছ বড় হয়ে উঠতে সময় লাগে। তাই শিক্ষার্থীদের নিজেদের গাছের প্রতি দায়িত্বশীল হতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানের আঙিনা থেকে শুরু করে বাড়ির আশপাশ ও খালি জায়গায় বেশি বেশি গাছ লাগানোর মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষা করা সম্ভব।’’

তিনি আরও বলেন, ‘‘শিক্ষার্থীরা আগামী দিনের নেতৃত্ব দেবে। তাদের মধ্যে পরিবেশ সম্পর্কে সচেতনতা তৈরি করা গেলে ভবিষ্যতে একটি সবুজ ও বাসযোগ্য সমাজ গড়ে তোলা সহজ হবে। একটি করে গাছ লাগানো মানে শুধু পরিবেশ রক্ষা নয়, ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী তৈরির দায়িত্ব নেওয়া।’’

অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, ‘‘শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হলে এর সুফল দীর্ঘমেয়াদি হবে।’’ বিতরণ করা চারাগুলো সঠিকভাবে রোপণ ও পরিচর্যার ওপর গুরুত্ব দেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফরিদা সুলতানা ও সহকারী কমিশনার (ভূমি) আজারুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

চারা বিতরণের সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। আয়োজকরা জানান, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে বৃক্ষরোপণের মাধ্যমে বরিশালকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে তোলাই এ ধরনের কর্মসূচির মূল লক্ষ্য।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network