1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু বরিশালে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল সুপারি উৎপাদনে সমৃদ্ধ বরিশাল, বছরে ১ লাখ ৮ হাজার ৬৬৬ টন ওটরায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন কামরুজ্জামান টুলু বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত গলাচিপায় বিরোধীয় জমির সালিশ নিয়ে বিড়ম্বনা, চাষাবাদে অনিশ্চয়তা গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ খন্দকারের বাকেরগঞ্জ বিএনপিতে যোগদান

বরিশালে স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালে একটি ভাড়া বাসা থেকে এক আইনজীবীর সহকারীর (মুহুরি) রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় নিহতের স্ত্রীর বিরুদ্ধে স্বামীকে হত্যার পর বাসায় তালা দিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে নগরীর ২৯ নম্বর ওয়ার্ডের ইছাকাঠি কলোনি এলাকার একটি ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত নুরুজ্জামান হাওলাদার (৫৫) বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী (মুহুরি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি জেলার মুলাদী উপজেলার বাটামারা ইউনিয়নের পূর্ব তয়কা গ্রামের মৃত সাত্তার হাওলাদারের ছেলে। ইছাকাঠি এলাকার আহসান হাবিবের বাড়িতে স্ত্রী নাসিমা বেগমকে নিয়ে ভাড়া থাকতেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নুরুজ্জামান ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ ও ঝগড়া ছিল নিয়মিত ঘটনা। গতকাল সোমবার দিবাগত রাতের কোনো একসময় তাঁদের এই কলহ চরম আকার ধারণ করে।

রাতে কোনো একটা অঘটন ঘটেছে এমন সন্দেহে আজ ভোরে প্রতিবেশীরা এগিয়ে যান। বাসার দরজা বাইরে থেকে তালাবদ্ধ দেখে তাঁরা পুলিশে খবর দেন। পুলিশ পৌঁছে তালা ভেঙে ভেতরে ঢুকে খাটের ওপর নুরুজ্জামানকে মৃত অবস্থায় দেখতে পায়।

বরিশাল মহানগর পুলিশের বিমানবন্দর থানার ওসি মো. সাখাওয়াত হোসেন জানান, নুরুজ্জামানের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। তাঁর স্ত্রী নাসিমা বেগম বাহির থেকে দরজা বন্ধ করে পালিয়ে গেছেন।

ওসি আরও জানান, এ দম্পতির দুই সন্তান ঢাকায় থাকেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network