1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
শিরোনাম
উজিরপুরে চিকিৎসকের অবহেলায় ৭ মাসের শিশুর মৃত্যু বরিশালে আইএফআইসি ব্যাংকের আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত আমীর হামজার বিরুদ্ধে মহিলা দলের ঝাড়ু মিছিল সুপারি উৎপাদনে সমৃদ্ধ বরিশাল, বছরে ১ লাখ ৮ হাজার ৬৬৬ টন ওটরায় ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন কামরুজ্জামান টুলু বরিশাল এখন দেশের সবচেয়ে দরিদ্র বিভাগ কাঠালিয়ায় কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠিত গলাচিপায় বিরোধীয় জমির সালিশ নিয়ে বিড়ম্বনা, চাষাবাদে অনিশ্চয়তা গলাচিপার আগুনমুখায় মিলল আড়াই কেজির রাজা ইলিশ, ১২ হাজারে বিক্রি বিশিষ্ট ব্যবসায়ী ফাহাদ খন্দকারের বাকেরগঞ্জ বিএনপিতে যোগদান

বাকেরগঞ্জে নির্মাণাধীন ভবন থেকে শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাশা ইউনিয়নের দুধলমৌ এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে বেল্লাল নামে এক শ্রমিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পরিবারের অভিযোগ, পূর্ববিরোধের জেরে তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়ে থাকতে পারে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে দুধলমৌ এলাকায় নির্মাণাধীন একটি ভবনের তৃতীয় তলায় বেল্লালের ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তারা পুলিশকে খবর দিলে বাকেরগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।Time & Calendars

নিহত বেল্লাল দুধলমৌ গ্রামের ইউনুচ খানের ছেলে। পরিবারের সদস্যদের ভাষ্য, তিনি ওই নির্মাণাধীন ভবনের তৃতীয় তলায় শ্রমিক হিসেবে কাজ করতেন। সকাল ৮টার দিকে স্থানীয়রা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের পরিবারের দাবি, বেল্লালের সঙ্গে কারও পূর্ববিরোধ ছিল। সেই বিরোধের জেরে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। ঘটনার সুষ্ঠু তদন্তের পাশাপাশি জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা।

বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল হোসেন জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্তে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network