1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কালিহাতায় ভোটারদের সাথে চেয়ারম্যান প্রার্থী জিয়া আমিন রাড়ীর মতবিনিময় সভা  - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন

কালিহাতায় ভোটারদের সাথে চেয়ারম্যান প্রার্থী জিয়া আমিন রাড়ীর মতবিনিময় সভা 

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের কালিহাতা ৩নং ওয়ার্ডে ভোটারদের সাথে চেয়ারম্যান প্রার্থী ও উজিরপুর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ জিয়া আমিন রাড়ীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫ টায় কালিহাতা মাহমুদিয়া আলিম মাদ্রাসার মাঠে মতবিনিময় সভায় কালিহাতা ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ মাসুদ হাওলাদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বামরাইল ইউপি চেয়ারম্যান প্রার্থী মোঃ জিয়া আমিন রাড়ী, বামরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর হোসেন মামুন,বিশিষ্ট সমাজসেবক ইদ্রিস দেওয়ান,সাবেক ইউপি সদস্য আতিকুর রহমান,বিশিষ্ট সমাজসেবক মন্নাত মৃধা,উপজেলা বিএনপি নেতা ইমরান হোসেন,বামরাইল ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ জামাল বেপারী,বামরাইল ইউনিয়ন কৃষক দলের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মনির,প্রবীণ বিএনপি নেতা মোঃ ফারুক হোসেন মোল্লা,কালিহাতা ৩নং ওয়ার্ড বিএনপির মহিলা দলের সভাপতি রানী বেগম,বিএনপি নেতা সাজাহানসহ শত শত নারী-পুরুষ ভোটার। আসন্ন বামরাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোঃ জিয়া আমিন রাড়ী সকল ভোটারদের দোয়া,সমর্থন ও মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।
এছাড়া তিনি বলেন,আপনারা যদি আমাকে আপনাদের সেবা করার সুযোগ দেন, তবে আমি আপনাদের আমানত রক্ষা করব।আমার প্রতিশ্রুতি দুর্নীতিমুক্ত সেবা,ইউনিয়ন পরিষদের সব নাগরিক সেবা সম্পূর্ণ স্বচ্ছ ও হয়রানিমুক্ত করা হবে। কোনো কাজের জন্য কাউকে বাড়তি টাকা দিতে হবে না,রাস্তাঘাট সংস্কার,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান উন্নত করা এবং এলাকার প্রতিটি ঘরে সুষম উন্নয়ন পৌছে দেওয়া হবে।
মাদকের ভয়াল গ্রাস থেকে  যুবসমাজকে রক্ষা করতে আমাদের এলাকায় মাদক, সন্ত্রাস ও ইভটিজিংয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।সুবিচার নিশ্চিতকরণ করা হবে।
গরিব,দুঃখী ও সাধারণ মানুষ যাতে যেকোনো সমস্যায় সঠিক বিচার ও আইনি সহায়তা পায়,তার ব্যবস্থা করা হবে।আমি আপনাদেরই সন্তান, আপনাদের সুখে-দুঃখে অতীতেও পাশে ছিলাম, ভবিষ্যতেও আজীবন পাশে থাকতে চাই।
এলাকার সার্বিক উন্নয়নে আমাকে একটিবার সেবা করার সুযোগ দিন। আগামী নির্বাচনে আপনারা সবাই দলমত নির্বিশেষে আমাকে চেয়ারম্যান পদে মূল্যবান ভোট দিয়ে বিজয়ী করুন।  আমি বামরাইল ইউনিয়নকে ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে উন্নয়ন মূলক কাজে অগ্রনী ভূমিকা পালন করবো।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network