1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আদালত থেকে পালালেন আসামি - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশাল মহানগর পুলিশের প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন আগৈলঝাড়ায় ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান গলাচিপায় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে হামলার অভিযোগ বাকেরগঞ্জের রাজনীতিতে নতুন বাঁক, ভরপাশার ভবিষ্যতের রূপকার রাজিব হোসেনের সাংবাদিকদের সাথে মতবিনিময় এএসআইকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ, দুজনের বিরুদ্ধে মামলা লংমার্চ থেকে ফেরার পথে জামায়াত নেতাকে কুপিয়ে জখমের অভিযোগ পটুয়াখালীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ, আহত ১০ বরিশালে ডেঙ্গুতে একজনের মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ৩০৮ অপ্রতীম হত্যাকাণ্ডে একজন আটক ডিবি ও ডিজিএফআই পরিচয়ে অপহরণ, গ্রেপ্তার ৫

বরিশালে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আদালত থেকে পালালেন আসামি

  • আপডেট সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশাল জেলা আদালত প্রাঙ্গণ থেকে পুলিশ হেফাজতে থাকা এক আসামি কৌশলে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। গত বৃহস্পতিবার বিকেলে আদালতে হাজিরা শেষে তাকে জেলহাজতে পাঠানোর সময় এ ঘটনা ঘটে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পুলিশ ও মামলার নথি সূত্রে জানা গেছে, গৌরনদী থানার মামলা নং-৩, তারিখ ০২/০২/২০২৬, জিআর নং-৩২/২৬ মামলায় পেনাল কোড, ১৮৬০-এর ৪৫৪/৩৮০ ধারায় গ্রেপ্তার করা হয় রবিউল ইসলাম হাওলাদার ওরফে রবিন হাওলাদারকে। তিনি মাদারীপুর সদর থানার দুধখালী ইউনিয়নের বাসিন্দা এবং তার পিতার নাম গোলাম মাওলা হাওলাদার।

বৃহস্পতিবার বিকেলে তাকে বরিশাল জেলা আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানোর প্রস্তুতির সময় তিনি পুলিশের হেফাজত থেকে কৌশলে পালিয়ে যান বলে জানা গেছে।
ঘটনার পর তাকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

আসামি কীভাবে পুলিশ হেফাজত থেকে পালিয়ে গেলেন এবং এ ঘটনায় দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের কোনো ধরনের গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।দ্বায়িত্ব্বে থাকা পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে এবং বরিশাল কোতয়ালী মডেল থানায় একটি মামলা করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network