1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
আ.লীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা!  - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
‘বিএনপি সরকারকে ভোট দিয়া আজকে ভুক্তভোগী’ বলা নারী কারাগারে পিরোজপুরের আইপি মিত্রা নজরুলসংগীতে বিভাগীয় পর্যায়ে প্রথম, জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ ঘূর্ণিঝড় ‘অর্ণব’ এর আগাম খবরে সতর্ক গলাচিপা কৃষি বিভাগ ভারতে ৪ বছর কারাভোগ শেষে সন্তানসহ দেশে ফিরল দম্পতি থানা প্রাঙ্গণে দুই পক্ষের সংঘর্ষ, আটক ৫ মোংলা বন্দরে তেলবাহী বোটের ধাক্কায় কয়লাভর্তি জাহাজডুবি যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সচল জাতীয় গ্রিড, চালু হচ্ছে বিদ্যুৎকেন্দ্র বরিশালে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ডাকাতের কবলে রফিকুল ইসলাম মাদানি বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে জাপান: প্রধানমন্ত্রী

আ.লীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদী পোস্ট শেয়ার করলেন কৃষক দল নেতা! 

  • আপডেট সময় : রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিবেদক :  বরিশালের বাবুগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের এক নেতার গ্রেপ্তারের প্রতিবাদে দেওয়া ফেসবুক পোস্ট শেয়ার করাকে কেন্দ্র করে স্থানীয় পর্যায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. শহীদ প্যাদার ফেসবুক অ্যাকাউন্ট থেকে ওই পোস্ট শেয়ার হওয়ার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৬ সেপ্টেম্বর রাতে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের উপজেলা শাখার সদস্য নূরে আলম বেপারীকে বরিশাল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল গ্রেপ্তার করে। একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
গ্রেপ্তারের পর আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে এর প্রতিবাদ জানিয়ে বিভিন্ন পোস্ট দেন। এর মধ্যে আব্দুল আলীম নামে স্বেচ্ছাসেবক লীগের এক নেতার দেওয়া একটি পোস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করেন জাহাঙ্গীরনগর ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মো. শহীদ প্যাদা।
বিষয়টি জানাজানি হলে স্থানীয় রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা ও মন্তব্য শুরু হয়। বিশেষ করে বিএনপির সহযোগী সংগঠন কৃষক দলের একজন নেতার অ্যাকাউন্ট থেকে আওয়ামী লীগ নেতার গ্রেপ্তারের প্রতিবাদী পোস্ট শেয়ার হওয়ার বিষয়টি নিয়ে প্রশ্ন ওঠে।
তবে বিষয়টি ব্যাখ্যা করে মো. শহীদ প্যাদা বলেন, তিনি ইচ্ছাকৃতভাবে পোস্টটি শেয়ার করেননি। ভুলক্রমে শেয়ার বাটনে চাপ পড়ায় পোস্টটি তার অ্যাকাউন্টে শেয়ার হয়ে যায়। এ ঘটনাকে কেন্দ্র করে একটি মহল তাকে নিয়ে অপপ্রচার ও সমালোচনা করছে বলেও দাবি করেন তিনি।
শহীদ প্যাদা আরও বলেন, ঘটনাটি সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং এর সঙ্গে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই।
এ বিষয়ে বাবুগঞ্জ উপজেলা কৃষক দলের সভাপতি আরিফুর রহমান রতন তালুকদার বলেন, অতি উৎসাহী হয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকা উচিত। কোনো কৃষক দল নেতা যদি এ ধরনের পোস্ট শেয়ার করে থাকেন, তা সংগঠনের রাজনৈতিক ও সাংগঠনিক নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এ ধরনের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network