নিজস্ব প্রতিবেদক, বরিশাল: টানা ১৭ বছর পরে নানা আয়োজন ও আনন্দঘন পরিবেশে সোমবার বরিশাল মহানগর পুলিশের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হল। এ উপলক্ষে সোমবার সকালে বিএমপি সদর দপ্তর প্রাঙ্গণ থেকে এক আনন্দ শোভাযাত্রা বের করা হয়।
এ সময় এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বরিশালের বিভাগীয় কমিশনার ও অতিরিক্ত সচিব মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানে বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার, বরিশাল প্রেস ক্লাব সভাপতি আমিনুল ইসলাম খসরু এবং বিএমপি কমিশনার আবু রায়হান মোঃ সালেহ বক্তব্য রাখেন। এ সময় শান্তির প্রতীক পায়রা উড়ানো হয়। ইসলামিবই খুঁজুন
পরে বিএমপি সদর দপ্তর থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে বাঁধ রোড ঘুরে সূচনাস্থলে এসে শেষ হয়। বিএমপি’র ২০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে এ পুলিশ ইউনিটের সদর দপ্তর মিলনায়তনে কেক কাটেন বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান।
এ সময় পুলিশের বরিশাল রেঞ্জ ডিআইজি ছাড়াও পিবিআই’র বরিশাল অঞ্চলের ডিআইজি, আরআরএফ’র অধিনায়ক এবং ১০ম আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগণও উপস্থিত ছিলেন।
এর আগে ২০০৮ সালে আরেকবার বিএমপি’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছিল। উল্লেখ্য, ২০০৬ সালের ২৬ অক্টোবর বরিশাল মহানগরীর ওয়াপদা কলোনী মাঠে বিএমপি’র আনুষ্ঠানিক উদ্বোধন করেছিলেন তৎকালীন সিটি মেয়র ও সদর আসনের এমপি মুজিবুর রহমান সারোয়ার।
অনুষ্ঠানে পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তবে সময়ের ব্যবধানে সে উদ্বোধনী ফলকটিও উধাও হয়ে গেছে। ফলে দেশের ৫ম মহানগর পুলিশের উদ্বোধনী অনুষ্ঠানের কোন স্মৃতিচিহ্ন এখন আর অবশিষ্ট নেই।
সেদিন বরিশাল রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম বিএমপি’র প্রথম ভারপ্রাপ্ত পুলিশ কমিশনারের দায়িত্ব লাভ করেছিলেন। শুরুতে শুধুমাত্র সাবেক কোতয়ালী থানা নিয়ে এ মহানগর পুলিশ ইউনিটের যাত্রা শুরু হলেও বর্তমানে থানার সংখ্যা ৪টি। ইসলামিবই খুঁজুন
তবে ২০০৬ থেকে হাঁটি হাঁটি পায়ে এ মহানগর পুলিশের কার্যক্রম চললেও ব্যাপক জনবল ঘাটতি এ পুলিশ ইউনিটের পথ চলায় এখন বড় বাধা হয়ে উঠেছে। এমনকি জনবল ঘাটতি এ পুলিশ ইউনিটটির স্বাভাবিক কার্যকলাপকেও প্রতিনিয়ত ব্যাহত করছে।
বিএমপি প্রতিষ্ঠাকালীন সময়ের জনবল মঞ্জুরী প্রায় সাড়ে ১২শ থেকে পরবর্তীতে ২,০৭৩ থেকে এখন তা ২,১৩৫ জনে উন্নীত হয়েছে। কিন্তু অতিরিক্ত কমিশনারের ২টি পদ সহ ৮ জন উপ কমিশনারের ৫টি পদই এখন শূন্য। এছাড়া ১১ জন অতিরিক্ত উপ-কমিশনার পদের বিপরীতে আছেন ৪ জন। আর ১৭ জন সহকারী কমিশনার পদের অর্ধেকেরও বেশি পদ শূন্য।
২০১৮ সালে এ মহানগরীতে আরো ৪টি পুলিশ স্টেশন ও কয়েকটি ফাঁড়ি সহ জনবল প্রায় ৪ হাজার ৩শ জনে উন্নীত করার প্রস্তাব দেয়া হলেও বিগত ৮ বছরেও তার অনুমোদন মেলেনি। এমনকি জনবল ঘাটতির পাশাপাশি যানবাহনের অভাবও বরিশাল মহানগর পুলিশের স্বাভাবিক কর্মকান্ডকে মারাত্মক ব্যাহত করছে।