সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা
আপডেট সময় :
সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
সাতলায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনের বিরুদ্ধে মামলা
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনসহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২৪ অক্টোবর নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ১৫জনসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। হত্যা মামলার আসামিরা হলেন সজল মোল্লা,শামিম মোল্লা,মোঃ মেহেদী মোল্লা,মোঃ ইকবাল হোসেন নান্না,মোঃ ফরিদ মোল্লা,কাঞ্চন মোল্লা,সেলিম বিশ্বাস,তরিকুল ইসলাম,মোঃ সাইফুল বালি,সোহাগ হোসেন,সাগর শেখ,হাসিব শেখ,হাবিব শেখ,মোঃ মাহাবুবুর রহমান,শরীফ হোসেন এবং অজ্ঞাতনামা ৮/১০ জন। উল্লেখ্য ২৩ অক্টোবর শুক্রবার রাত ১০টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে কাওসার হাওলাদার এবং রাশেদ আমিনের...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশাল জেলার উজিরপুর উপজেলার পশ্চিম সাতলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে যুবদল কর্মীকে কুপিয়ে হত্যার ঘটনায় ১৫ জনসহ অজ্ঞাত ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ২৪ অক্টোবর নিহতের ভাই মোস্তফা হাওলাদার বাদী হয়ে উজিরপুর মডেল থানায় ১৫জনসহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
হত্যা মামলার আসামিরা হলেন সজল মোল্লা,শামিম মোল্লা,মোঃ মেহেদী মোল্লা,মোঃ ইকবাল হোসেন নান্না,মোঃ ফরিদ মোল্লা,কাঞ্চন মোল্লা,সেলিম বিশ্বাস,তরিকুল ইসলাম,মোঃ সাইফুল বালি,সোহাগ হোসেন,সাগর শেখ,হাসিব শেখ,হাবিব শেখ,মোঃ মাহাবুবুর রহমান,শরীফ হোসেন এবং অজ্ঞাতনামা ৮/১০ জন। উল্লেখ্য ২৩ অক্টোবর শুক্রবার রাত ১০টার দিকে উজিরপুর-কোটালীপাড়া সীমান্তবর্তী পশ্চিম সাতলা এলাকায় একদল সশস্ত্র সন্ত্রাসী মাইক্রোবাস ও মোটরসাইকেলে এসে কাওসার হাওলাদার এবং রাশেদ আমিনের ওপর হামলা চালায়।
জীবন বাঁচাতে তারা পাশের একটি ঘরে আশ্রয় নিলে সন্ত্রাসীরা দরজা ভেঙে ভেতরে ঢুকে কাওসারকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের লোগো ব্যবহার করা মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়ার সময় পদ্মা সেতু টোলপ্লাজার সামনে থেকে ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম জানান,ঘটনার সুষ্ঠু তদন্ত ও বাকি জড়িতদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।এদিকে নিহতের স্ত্রী সাগরি বেগম(৩০) তার অবুঝ সন্তান ফাতেমা(১৪), নুসরাত(১০),তায়েবা(৭) ছেলে আবু হুরায়রা(৪) কে নিয়ে মানবেতর জীবনযাপন করছে।