1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

লালমোহনে কিশোরের বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় বিয়ের আশ্বাসে ঘনিষ্ঠ সম্পর্কের পর অশ্লীল ভিডিও রেকর্ড করে তা ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে একাধিকবার শারীরিক সম্পর্কে বাধ্য করার অভিযোগ ওঠেছে মো. সাব্বির হোসেন (১৭) নামে এক কিশোরের বিরুদ্ধে।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর স্বামীর সংসার হারানোর শঙ্কায় পড়েছেন ওই গৃহবধূ। তবে এরপর থেকে অভিযুক্ত ওই কিশোর আত্মগোপনে রয়েছে। কিশোর মো. সাব্বির হোসেন উপজেলার চরভূতা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ষাটদরুণ এলাকার পোনার বাড়ির বাসিন্দা বজলুর রহমানের ছেলে। সে সরকারি শাহবাজপুর কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

জানা গেছে, প্রায় সাত মাস আগে ওই বাড়ির দুই সন্তানের জননী এক গৃহবধূর সঙ্গে সাব্বিরের ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে ওই গৃহবধূর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক স্থাপন করে সাব্বির।

এ সময় বিভিন্ন কথোপকথনের অশ্লীল ভিডিও ধারণ করে রাখে সে। পরে ওই ভিডিও ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে গৃহবধূকে বারবার শারীরিক সম্পর্কে বাধ্য করা হয়।

এদিকে, এ ঘটনার জেরে ওই গৃহবধূকে তালাক দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তার স্বামী। এতে স্বামীর সংসার হারানোর শঙ্কায় রয়েছেন তিনি। যার জন্য সাব্বিরকেই এখন তাকে বিয়ে করতে হবে বলে দাবি করেছেন ওই গৃহবধূ।

এ বিষয়ে সমাজের গণ্যমান্য ব্যক্তি ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি। অন্যদিকে, ঘটনাটিকে কেন্দ্র করে এলাকার একটি প্রভাবশালী মহল ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলেও অভিযোগ পাওয়া গেছে। কিশোর সাব্বিরের বাবা মো. বজলুর রহমান বলেন, স্থানীয় নেতারা ঘটনাটি মীমাংসা করে দেবেন বলে জানিয়েছেন।

ফয়সালায় যে সিদ্ধান্ত হবে, তা মেনে নেবো। এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম মজুমদার বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেননি। তারপরও ঘটনাটি খতিয়ে দেখা হবে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network