1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০ - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম
বরিশালে বাবার মৃত্যুশোক সইতে না পেরে মৃত্যুর কোলে ঢলে পড়ল ছেলে পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার পুলিশের টহল গাড়ির সামনে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের মিছিল বাকিতে চুল না কাটায় সেলুনমালিককে হত্যা পুলিশ পরিচয়ে ১০২ ভরি স্বর্ণ ছিনতাই, গ্রেপ্তার ৪ জুয়ার আসর থেকে দুই ইউপি সদস্যসহ গ্রেপ্তার ৬ ৫০০ উপজেলায় কমিটি, ৪৬০০ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী দেবে এনসিপি উজিরপুরে আদালতের আদেশের পরও জমি বুঝে পাচ্ছেন না সোহেল, প্রতিপক্ষের বিরুদ্ধে হুমকি-হয়রানির অভিযোগ ৫ বছরে এক কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠানো হবে: প্রবাসী কল্যাণমন্ত্রী গৌরনদী উপজেলা হাসপাতালে ২ মাস ধরে বন্ধ বেতন-ভাতা

মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় দুই পক্ষের সংঘর্ষ, আহত ১০

  • আপডেট সময় : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ব্রাহ্মণবাড়িয়ার কিশোরীকে বিয়ে দিতে রাজি না হওয়ায় তার পরিবার ও প্রতিপক্ষের লোকজনদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশ কয়েকটি বাড়িঘরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে ।

মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশীনগর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই গ্রামের দশম শ্রেণিতে পড়ুয়া কিশোরীকে দীর্ঘদিন ধরে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিল একই গ্রামের হুমায়ুন মিয়ার ছেলে রাকিব ও তার পরিবার। কিন্তু কিশোরীর পরিবার রাকিবের কাছে বিয়ে দিতে রাজি হয়নি।

কিশোরীর পরিবারের দাবি-এ নিয়ে বিরোধের জেরে কিশোরীর পড়াশোনা বন্ধ করে দেওয়া হয়। এ অবস্থায় কিশোরীর সঙ্গে দেখা করতে না পেরে ক্ষুব্ধ হয় রাকিব।

রাতে রাকিব ওই কিশোরীর বাড়ির সামনে তার পরিবারের সদস্যদের গালিগালাজ করেন। এর প্রতিবাদ করলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা একপর্যায়ে হাতাহাতি ও সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রাতের আঁধারে টর্চলাইট জ্বালিয়ে সংঘর্ষ চালিয়ে যায়।

এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। এ সময় বেশ কয়েকটি বাড়িঘর হামলা ও ভাঙচুরের শিকার হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিজয়নগর থানার পরিদর্শক (তদন্ত) রাজিব চন্দ্র সরকার বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত। পরবর্তী সহিংসতা এড়াতে পুলিশ মোতায়েন রয়েছে । মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে উভয় পক্ষের মধ্যে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network