1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালের স্বেচ্ছাসেবক দলের কর্মী লিটন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৩:৩৬ অপরাহ্ন
শিরোনাম
হারতায় চেয়ারম্যান পদে জনপ্রিয়তায় শীর্ষে তরিকুল ইসলাম তালুকদার  আওয়ামী লীগ মাটির নিচে চলে গেছে: বিদ্যুৎমন্ত্রী বরিশালে খাল পরিষ্কারে নেমে কাদায় আটকে গেলেন ইউএনও গলাচিপায় জেন্ডার সমতা ও ডিজিটাল নিরাপত্তায় তরুণদের সক্ষমতা বৃদ্ধিতে কর্মশালা বাকেরগঞ্জে এমপি আবুল হোসেনের মাসব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বানারীপাড়ায় সলিয়াবাকপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে ব্যাপক  আলোচনায় রুহুল আমিন জসিম পিরোজপুরে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের ৭১ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন লালমোহন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পর আরও বিপজ্জনক হয়ে উঠতে পারেন ট্রাম্প বরিশাল শেবাচিম হাসপাতালে ৩ হাজার রোগীর খাবার বন্ধের শঙ্কা

বরিশালের স্বেচ্ছাসেবক দলের কর্মী লিটন হত্যার প্রধান আসামি গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক// বরিশালের কাশিপুরে স্বেচ্ছাসেবক দলের কর্মী লিটন শিকদার হত্যা মামলার প্রধান অভিযুক্তকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৮।

 

সোমবার (২৫ আগস্ট) বিকেলে ঢাকার যাত্রাবাড়ী এলাকা থেকে মোঃ জাকির গাজী (৪০) নামের ওই ব্যাক্তিকে আটক করা হয়। র‌্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

র‌্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান জানান, বরিশাল নগরীর কাশিপুর এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে মোঃ জাকির হোসেন গাজীসহ অন্যান্য অভিযুক্তরা গত ৩১ জুলাই পরস্পর যোগসাজশে দেশীয় অস্ত্র দিয়ে মো: লিটন শিকদার নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে। এরপর মৃতের ঘরে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা, দামি আসবাবপত্রসহ ১০ লক্ষ টাকা চুরি করে নিয়ে যায় হত্যাকারীরা।

 

এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটন বিমানবন্দর থানার একটি হত্যা মামলা দায়ের করেন মৃতের বোন। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করলে র‌্যাব-৮ ঘটনায় জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই প্রেক্ষিতে বরিশাল র‌্যাব-৮ এবং র‌্যাব-১০ যৌথভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত জাকির গাজীকে সোমবার আটক করে।

 

গ্রেফতারকৃতকে ঢাকার শ্যামপুর থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-৮ জানিয়েছে। র‌্যাব-৮ ইতিপূর্বে এ মামলার ২ নং অভিযুক্ত মোঃ মিলন গাজীকে ঘটনায় জড়িত তার স্ত্রী মোসাঃ ইয়াসমিন আক্তার ইলাকে সহ গ্রেফতার করে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network