1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নাজিরপুরে কিশোরীকে ‘অপহরণের পর ধর্ষণ’, কারাগারে যুবক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বকেয়া পাওনা দাবিতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি জিয়ানগরে কমিউনিটি পুলিশিং সভা : মাদক-সন্ত্রাস দমনে কঠোর অবস্থানের ঘোষণা আগৈলঝাড়ায় অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল, উপবৃত্তি ও ইউনিফর্ম বিতরণ কালাপাড়ায় প্রতিষ্ঠা প্রকল্পের অবহিতকরণ সভা কলাপাড়ায় সাংবাদিক কে এম বাচ্চুকে হাতুড়ি পেটা, দুই সন্ত্রাসী গ্রেফতার কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ তালতলীতে শ্রমিকদল সভাপতি হত্যার বিচার দাবিতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা বাউফলে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির ভিডিও ভাইরাল, দুইজনের বিরুদ্ধে মামলা উজিরপুর উপজেলায় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু’র অফিস উদ্বোধন বাবুগঞ্জে ‘ছানি সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা ও সহায়তা সামগ্রী বিতরণ

নাজিরপুরে কিশোরীকে ‘অপহরণের পর ধর্ষণ’, কারাগারে যুবক

  • আপডেট সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

পিরোজপুর প্রতিনিধি// পিরোজপুরের নাজিরপুর উপজেলায় অপহরণের পর এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে একজনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।

 

এ ঘটনায় দায়ের হওয়া মামলার প্রধান আসামি মো. রুবেল শেখকে বুধবার দুপুরে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে নাজিরপুর থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন জানিয়েছেন।

 

গ্রেপ্তার ২৬ বছর বয়সী রুবেল নাজিরপুর উপজেলার মালিখালী ইউনিয়নের দক্ষিণ ঝনঝনিয়া এলাকার সালাম শেখের ছেলে।

 

মামলার বিবরণে বলা হয়, গত ১৩ অগাস্ট সকালে রুবেল শেখ সহযোগীদের নিয়ে ১৩ বছরের কিশোরীকে অপহরণের পর ধর্ষণ করে। এ ঘটনায় নাজিরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে ভুক্তভোগীর পরিবার।

 

পরে ২৬ অগাস্ট র‌্যাব-১১ এর সহযোগিতায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার আদমজী ইপিজেড এলাকা থেকে রুবেলকে গ্রেপ্তার ও কিশোরীকে উদ্ধার করা হয়।

 

পরিদর্শক (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, আসামিকে ভোররাতে গ্রেপ্তার করে নাজিরপুর থানায় আনা হয়। মেয়েটির স্বাস্থ্য পরীক্ষা, বয়স নির্ধারণ এবং অন্তঃসত্ত্বা কি-না তা নিশ্চিত করার জন্য আদালতের মাধ্যমে সিভিল সার্জনের কাছে আবেদন করা হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network