1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য ও বস্ত্র বিতরণ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ জুন ২০২৬, ১০:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
ভাণ্ডারিয়ায় ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার বাবুগঞ্জে ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর স্মৃতি সংঘ ও পাঠাগারের উদ্যোগে হাডুডু ও লাঠিখেলা অনুষ্ঠিত জলবায়ু সংকট মোকাবেলায় চলচ্চিত্রের শক্তিকে কাজে লাগানোর আহ্বান তথ্যমন্ত্রীর গলাচিপায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পটুয়াখালীতে ৩৯ লাখ টাকার সামুদ্রিক মাছ জব্দ ঢাকার সঙ্গে কৌশলগত সম্পর্ক জোরদার করতে চায় আঙ্কারা : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী কলাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত কলাপাড়ায় প্রধান নদীগুলোয় দখল দূষণ ভরাট চলছে, রক্ষার দাবি মোবাইল ফোন না পেয়ে অভিমানে  অষ্টম শ্রেণির ছাত্রের মৃত্যু বরিশালে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে রাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য ও বস্ত্র বিতরণ

  • আপডেট সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক// বরিশাল সদর উপজেলায় রাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চাঁদপুরা, টুঙ্গিবাড়িয়া, চন্দ্রমোহন ও চরমোনাই ইউনিয়নের হিন্দু সম্প্রদায়ের মাঝে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়েছে।

 

মঙ্গলবার (৩০সেপ্টেম্বর) বিকেল ৪ টায় চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে চরমোনাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ কে এম আব্দুস সালাম রাড়ী সভাপতিত্ব করেন। রাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সত্ত্বাধীকারী রেজাউল করিম রেজা রাড়ী সঞ্চালনা করেন। এবং ব্যবস্থাপনায় ছিলেন ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকিল রাড়ী।

 

আরো উপস্থিত ছিলেন রাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সমির ব্যাপারি, সদর উপজেলার পূজা উজ্জাপন কমিটির সভাপতি বাবু রামের্সর বনিক, চরমোনাই ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক ইয়াসিন সিকদার চুন্নু, সাবেক যুগ্ন আহবায়ক মাহাবুব হোসেন খান, চরমোনাই ইউনিয়ন যুবদলের আহবায়ক মো: নেয়ামতুল্লা, চরমোনাই ইউনিয়ন মহিলা দলের সভাপতি হনুফা সিকদার, টুঙ্গিবাড়িয়া ইউপি সদস্য মোসা: ফেরদৌসি আক্তার, চাঁদপুরা ইউনিয়ন যুবদলের আহবায়ক মো:ওবায়দুর রহমান মামুন, সদস্য সচিব মো: ইউসুফ প্রমূখ।

 

এ কে এম আব্দুস সালাম রাড়ী বলেন, দীর্ঘদিন চরমোনাই ইউনিয়নের চেয়ারম্যান ছিলাম গরিব দুঃখী মানুষের পাশে থাকার চেষ্টা করছি উন্নয়নের জন্য কাজ করছি ভবিষ্যতে সুযোগ পেলে আবার করার চেষ্টা করব।

 

মো: রেজাউল করিম রেজা জনগণের উদ্দেশ্য বলেন, রাড়ী ওয়েলফেয়ার ফাউন্ডেশন জনগণের কল্যাণ কাজ করছে। আমি তাদের পাশে থাকার চেষ্টা করছি এবং আগামীতেও কাজ করার আগ্রহ প্রকাশ করছি।

৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য শাকিল রাড়ী বলেন, আমি আমার এলাকার মানুষের জন্য বিগত দিনে কাজ করেছি। এলাকার সর্বস্তরের জনগণের পাশে আমি সর্বদা থাকার চেষ্টা করছি। আমি এই পাঁচ বছরে সৎ ভাবে আমার ওয়ার্ডের বিভিন্ন রকম কাজ করে আসছি। বর্তমানেও পাঁচটি কাজ চলমান রয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network