1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
জাতীয় পতাকা অবমাননা, তরুণ আটক - বরিশাল ক্রাইম ট্রেস
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
শিরোনাম
১২ কোটির আমড়া উৎপাদন, ভাসমান হাট ও আড়তে জমজমাট বেচাকেনা উজিরপুরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ মালয়েশিয়ার ‘মিনি ঢাকা’য় ৩৬৪ বাংলাদেশি আটক বাবুগঞ্জ ডিগ্রি কলেজে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত কাঠালিয়াতে অটোকে সাইড দিতে গিয়ে দেবে গেল বিআরটিসি বাস, চরম ভোগান্তিতে যাত্রীরা বিদ্যুৎ না থাকায় অন্ধকার হাসপাতাল, মোবাইলের আলোয় চিকিৎসা বরিশালের ভাসানচরে এক ব্যক্তিকে বোরকা পড়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা বরিশালে ফজরের নামাজ শেষে ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মুসল্লি নিহত গলাচিপার চর চন্দ্রাইলে মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মেগা ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত আমতলীতে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে আহত, ২০

জাতীয় পতাকা অবমাননা, তরুণ আটক

  • আপডেট সময় : রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গাইবান্ধায় জাতীয় পতাকার দণ্ডে জুতা তুলে বিতর্কের জন্ম দেওয়া মিরাজ (১৮) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়। আটক তরুণ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের বাসিন্দা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ৩২ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, জাতীয় সংগীত চলাকালীন সময়ে মিরাজ নামের এক তরুণ পতাকার দণ্ডে জুতা তুলছেন। তার আশপাশে আরও কয়েকজন তরুণকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

ভিডিওটি ভাইরাল হতেই স্থানীয়দের মধ্যে ক্ষোভ দেখা দেয়। এ ঘটনার পর পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে মিরাজকে আটক করা হয়।সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জানিয়েছে, ভিডিওটি সে প্রায় পাঁচ-ছয় মাস আগে করেছে। বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network