1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
নিহত পাইলট তৌকিরের পরিবারের পাশে তারেক রহমান - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:২৮ অপরাহ্ন
শিরোনাম
মনোনয়ন দ্বন্দ্বের আগুনে পুড়ছে বরিশাল বিএনপি! ভোটের মাঠে বদনাম নির্বাচনি বৈঠকে বিএনপি নেতার মৃত্যু মুলাদীতে সেতু উদ্বোধন অনুষ্ঠানে হামলার ঘটনায় মামলা, ৩০০ গ্রামবাসী আসামি নেছারাবাদে সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও’র মতবিনিময় জনগণ চাঁদাবাজ-সন্ত্রাসকে ভোট দিতে চায় না: ফয়জুল করীম বরিশালে অবুঝ দুই সন্তানকে ফেলে লাপাত্তা মা! অসহায় স্বামী  ভা-ারিয়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত এখন পর্যন্ত ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হয়নি: সারজিস আলম বাবুগঞ্জে নতুন ইউএনও’র সাথে গণঅধিকার পরিষদের সৌজন্য সাক্ষাৎ ঝালকাঠি টিআইবি’র ইয়েস গ্রুপের দলনেতা তামান্না, সহদলনেতা সনিয়া ও সাকিব

নিহত পাইলট তৌকিরের পরিবারের পাশে তারেক রহমান

  • আপডেট সময় : শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মর্মান্তিক মৃত্যুতে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।

শুক্রবার (২৫ জুলাই) বিকেলে ৪টায় ঢাকা সেনানিবাসে অবস্থিত শহীদ তৌকিরের পারিবারিক বাসভবনে সাক্ষাৎ করতে যান তারা। শোকসন্তপ্ত এই শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎকালে তাদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় বিএনপি মহাসচিবের সাথে আরও উপস্থিত ছিলেন- দলের ভাইস চেয়ারম্যান ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) ফজলে এলাহী আকবর এবং বিএনপি চেয়ারপার্সন-এর নিরাপত্তা বিষয়ক টিমের চীফ কোর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম প্রমুখ। প্রসঙ্গত, রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত হন লেফটেন্যান্ট তৌকির ইসলাম।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network