1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাবুগঞ্জ পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু বানারীপাড়ায় সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বাবু আর নেই বরিশালে সেতুর নাম নির্ধারণ নিয়ে জটিলতা: উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর বরিশাল বিভাগের ৫ টি আসনে প্রার্থী দিলেন গণসংহতি আন্দোলন লালমোহনে প্রাথমিকের ভুলে ভরা প্রশ্নপত্র, ক্ষোভ-সমালোচনা ঝালকাঠিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বরিশালে প্রশাসনের অবহেলায় কাঞ্চনপার্কের ১৫টি গ্রিল চুরি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ, সম্পাদক শান্ত উজিরপুরে অবুঝ দুই সন্তানের সামনে গৃহবধুকে কুপিয়ে জখম

বাবুগঞ্জ পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা

  • আপডেট সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি //বরিশালের বাবুগঞ্জ উপজেলার পূর্ব চাঁদপাশা মাধ্যমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে আজ এক অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মোঃ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সকল শিক্ষক, ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীরা ও তাঁদের অভিভাবকগণ। এ সময় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫.০০ প্রাপ্ত শিক্ষার্থী এবং উপজেলা পর্যায়ে মেধাবী হিসেবে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা ও শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।

পরে অনুষ্ঠানে অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করেন বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ এবং সভাপতিসহ অন্যান্য অতিথিরা। শিক্ষার্থীদের উদ্দেশ্যে সভাপতি বলেন, “তোমরাই আগামী দিনের বাংলাদেশ গড়বে। সে জন্য তোমাদের হতে হবে পরিশ্রমী ও সৎ। পড়াশোনার প্রতি মনোযোগী হলেই ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কিছু করা সম্ভব।”

অনুষ্ঠানে একটি ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়, যা শিক্ষার্থীদের মনোবল আরও দৃঢ় করবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন অভিভাবকরা।

 

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network