1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
লালমোহনে ফার্মেসি মালিককে অর্ধলাখ টাকা জরিমানা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে ট্রাক চাপায় যুবকের মৃত্যু গুরুতর আহত স্ত্রী পিরোজপুরে প্রেমের টানে ধর্মান্তরিত হয়ে প্রেমিককে বিয়ে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু বানারীপাড়ায় সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বাবু আর নেই বরিশালে সেতুর নাম নির্ধারণ নিয়ে জটিলতা: উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর বরিশাল বিভাগের ৫ টি আসনে প্রার্থী দিলেন গণসংহতি আন্দোলন লালমোহনে প্রাথমিকের ভুলে ভরা প্রশ্নপত্র, ক্ষোভ-সমালোচনা ঝালকাঠিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বরিশালে প্রশাসনের অবহেলায় কাঞ্চনপার্কের ১৫টি গ্রিল চুরি

লালমোহনে ফার্মেসি মালিককে অর্ধলাখ টাকা জরিমানা

  • আপডেট সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫

 

লালমোহন (ভোলা) প্রতিনিধি: ভোলার লালমোহন উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের দায়ে এক ফার্মেসি মালিককে অর্ধলাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

 

সোমবার দুপুরে পৌরশহরের চৌরাস্তার মোড়ের নিউ ইসলামিয়া মেডিকেল হল নামে ওই ফার্মেসির মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহ আজিজ।

 

তিনি জানান, এই ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের খবর পেয়ে সেখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের সত্যতা পাওয়া যায়। এরপর ওই ফার্মেসি মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। ভোক্তাদের অধিকার রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

এ সময় লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলামসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network