1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
রাজনীতিতে মহাবিস্ফোরণ! ২৬৮ আসনে একক লড়ার ঘোষণা দিয়ে দুই বড় জোটের ঘুম হারাম করল হাতপাখা বরিশাল-৫ আসনে ‘নীরব ভোট বিপ্লব’ ঘটাতে মরিয়া অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন বরিশাল-৫ আসনে ‘সরোয়ার ম্যাজিক’: হারানো সাম্রাজ্য কি ফিরে পাবে বিএনপি? বরিশাল-৫ আসনে হাইভোল্টেজ লড়াই: ত্রিমুখী সমীকরণে বিএনপি-জামায়াত ও চরমোনাই বাবুগঞ্জে অবৈধভাবে মাটি উত্তোলনের দায়ে মোবাইল কোর্ট, এক লাখ টাকা জরিমানা বাউফলের যাবজ্জীবন সাঁজাপ্রাপ্ত আসামী জামশেদ র‍্যাবের হাতে গ্রেপ্তার  লালমোহনে বেকারি মালিককে জরিমানা বাউফলে জামায়াত নেতা–কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন বরিশালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রকৌশলীকে মারধর : যুবক গ্রেপ্তার বাকেরগঞ্জে দায়ের আঘাতে বিড়ালের পা ভেঙে দিলেন নারী, থানায় অভিযোগ

৫ আগস্ট ঘিরে নাশকতার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: গণঅভ্যুত্থান দিবস উদ্‌যাপন নিয়ে কোনো নাশকতার শঙ্কা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। বুধবার (৩০ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আগামী ৫ আগস্ট দেশে নিরাপত্তা নিয়ে কোনো ধরনের হুমকি নেই। সবকিছু আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে।

এ সময় বিশেষ অভিযানের বিষয়ে জানতে চাইলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দেশের নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে যে বিশেষ অভিযানের উদ্যোগ নেওয়া হয়েছে সেটি তাদের নিজস্ব বিষয়।

যে কোনো সময় নিরাপত্তার জন্য ডিএমপি এমন অভিযান চালাতে পারে বলে জানান তিনি। রংপুরের গংগাচড়ায় সংখ্যালঘুদের ওপর হামলার বিষয়ে প্রশ্ন করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, হামলার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network