1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
ইসলামী আন্দোলনের মিছিলে অংশ, পরদিন গ্রেপ্তার আ.লীগ নেতা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৮ অপরাহ্ন
শিরোনাম
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু বানারীপাড়ায় সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বাবু আর নেই বরিশালে সেতুর নাম নির্ধারণ নিয়ে জটিলতা: উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর বরিশাল বিভাগের ৫ টি আসনে প্রার্থী দিলেন গণসংহতি আন্দোলন লালমোহনে প্রাথমিকের ভুলে ভরা প্রশ্নপত্র, ক্ষোভ-সমালোচনা ঝালকাঠিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বরিশালে প্রশাসনের অবহেলায় কাঞ্চনপার্কের ১৫টি গ্রিল চুরি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ, সম্পাদক শান্ত উজিরপুরে অবুঝ দুই সন্তানের সামনে গৃহবধুকে কুপিয়ে জখম

ইসলামী আন্দোলনের মিছিলে অংশ, পরদিন গ্রেপ্তার আ.লীগ নেতা

  • আপডেট সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পটুয়াখালীর বাউফলে ইসলামী আন্দোলন বাংলাদেশের মিছিলে অংশ নেওয়ার এক দিন পর গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের এক নেতা। গ্রেপ্তার এস এম ইউসুফ (৬৫) কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি।

আজ বুধবার বেলা ১১টার দিকে বাউফল পৌর শহরের গোলাবাড়ী এলাকা থেকে ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আকতারুজ্জামান সরকার। তিনি জানান, ইউসুফকে একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তিনি দীর্ঘদিন পলাতক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার ইসলামী আন্দোলন বাংলাদেশ ‘জুলাই বিপ্লব দিবস’ উপলক্ষে বাউফলে মিছিল বের করে। ইউসুফকে মিছিলের অগ্রভাগে দেখা যায়। এ নিয়ে স্থানীয় রাজনীতিতে নানা আলোচনা তৈরি হয়।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network