1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিআরইউ’র শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:৫৩ অপরাহ্ন
শিরোনাম
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু বানারীপাড়ায় সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বাবু আর নেই বরিশালে সেতুর নাম নির্ধারণ নিয়ে জটিলতা: উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর বরিশাল বিভাগের ৫ টি আসনে প্রার্থী দিলেন গণসংহতি আন্দোলন লালমোহনে প্রাথমিকের ভুলে ভরা প্রশ্নপত্র, ক্ষোভ-সমালোচনা ঝালকাঠিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বরিশালে প্রশাসনের অবহেলায় কাঞ্চনপার্কের ১৫টি গ্রিল চুরি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ, সম্পাদক শান্ত উজিরপুরে অবুঝ দুই সন্তানের সামনে গৃহবধুকে কুপিয়ে জখম

সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় বিআরইউ’র শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ

  • আপডেট সময় : শুক্রবার, ৮ আগস্ট, ২০২৫

খবর বিজ্ঞপ্তিঃ গাজীপুরে দুর্বৃত্তদের হাতে সাংবাদিক মো. আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় বরিশাল রিপোর্টার্স ইউনিটি (বিআরইউ) গভীর শোক, তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

 

এক যৌথ বিবৃতিতে, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি আনিসুর রহমান খান স্বপন এবং সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ বলেন, একজন সাংবাদিককে এভাবে পরিকল্পিতভাবে হত্যা শুধু ন্যক্কারজনকই নয়, এটি দেশের গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতার ওপর বর্বর আঘাত। এ ঘটনা প্রমাণ করে, সাংবাদিকরা আজ চরম নিরাপত্তাহীনতার মধ্যে দায়িত্ব পালন করছেন।’

 

নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং সকল সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান।

 

তারা আরও বলেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার না হলে সারাদেশের সাংবাদিক সমাজের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হবে। আমরা আশা করি, সরকার ও সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত পদক্ষেপ গ্রহণ করবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network