1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটিকে ফুলেল শুভেচ্ছা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:১৫ অপরাহ্ন
শিরোনাম
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু বানারীপাড়ায় সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বাবু আর নেই বরিশালে সেতুর নাম নির্ধারণ নিয়ে জটিলতা: উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর বরিশাল বিভাগের ৫ টি আসনে প্রার্থী দিলেন গণসংহতি আন্দোলন লালমোহনে প্রাথমিকের ভুলে ভরা প্রশ্নপত্র, ক্ষোভ-সমালোচনা ঝালকাঠিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বরিশালে প্রশাসনের অবহেলায় কাঞ্চনপার্কের ১৫টি গ্রিল চুরি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ, সম্পাদক শান্ত উজিরপুরে অবুঝ দুই সন্তানের সামনে গৃহবধুকে কুপিয়ে জখম

খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটিকে ফুলেল শুভেচ্ছা

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
Oplus_132096

এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ পটুয়াখালীর কলাপাড়ায় খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটির নবনির্বাচিত পরিচালনা কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও মতবিনিময় করেছেন কেন্দ্রীয় বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন। বৃহস্পতিবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় সোসাইটির কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ সময় কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন বলেন, “খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি দীর্ঘদিন ধরে মানুষের কল্যাণে কাজ করে আসছে। নবনির্বাচিত কমিটি এই ধারাবাহিকতা বজায় রেখে আরও অগ্রগতি আনবে বলে আশা করি।”

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ূন সিকদার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্নু, পৌর বিএনপির সভাপতি গাজী মোঃ ফারুক, সাধারণ সম্পাদক মোঃ মুসা তাওহীদ নান্নু মুন্সী, উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার হোসেন ফকির, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম সিকদার, মহিপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. মোঃ শাহজাহান পারভেজ, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার ও মোঃ তারেক আনাম সুমন।

 

সভায় সভাপতিত্ব করেন কলাপাড়া উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও খেপুপাড়া সাপ্লাই এন্ড সেল সোসাইটি লিঃ এর সভাপতি বিশ্বাস শফিকুর রহমান টুলু এবং সঞ্চালনা করেন উপজেলা যুবদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) ও সোসাইটির সাধারণ সম্পাদক হারুন অর রশিদ।

 

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ও ১ নং ইউনিটের পরিচালক মোঃ মোস্তাফিজুর রহমান তালুকদার, ২ নং ইউনিটের পরিচালক মোঃ মিজানুর রহমান, ৩ নং ইউনিটের পরিচালক প্রভাষক জিয়াউর রহমান, ৪ নং ইউনিটের পরিচালক মোঃ আসাদুজ্জামান সেলিম মাতুব্বর, ৫ নং ইউনিটের পরিচালক মোঃ মোতালেব হাওলাদার মতিনসহ পরিচালনা কমিটির সদস্যবৃন্দ।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network