1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা - Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতার কারাগারে মৃত্যু বানারীপাড়ায় সাবেক ছাত্রনেতা শফিকুল ইসলাম বাবু আর নেই বরিশালে সেতুর নাম নির্ধারণ নিয়ে জটিলতা: উদ্বোধন অনুষ্ঠানে হামলা-ভাঙচুর বরিশাল বিভাগের ৫ টি আসনে প্রার্থী দিলেন গণসংহতি আন্দোলন লালমোহনে প্রাথমিকের ভুলে ভরা প্রশ্নপত্র, ক্ষোভ-সমালোচনা ঝালকাঠিতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল  বরিশাল কোতোয়ালি মডেল থানার নতুন (ওসি) মোঃ আল মামুন-উল ইসলাম বরিশালে প্রশাসনের অবহেলায় কাঞ্চনপার্কের ১৫টি গ্রিল চুরি বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মোশাররফ, সম্পাদক শান্ত উজিরপুরে অবুঝ দুই সন্তানের সামনে গৃহবধুকে কুপিয়ে জখম

বরিশালে জন্মাষ্টমীতে বর্ণাঢ্য শোভাযাত্রা

  • আপডেট সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: আনন্দ-উৎসব আর বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে বরিশালে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপিত হয়েছে। শনিবার বেলা সাড়ে ১১টায় নগরীর লাইন রোডের মুখে অনুষ্ঠানের উদ্বোধন করেন শ্রী বিজয় কৃষ্ণ দে। উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। পরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভা শেষে নগরীর লাইন রোডের সামনে থেকে দেশ ও জাতীর মঙ্গল কামনায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দ নানা সাজে শোভাযাত্রায় অংশ নেন।

এসময় ভক্তরা বলেন, অনাচারের কারণে পৃথিবীতে যখন ভারসাম্য নষ্ট হয়, তখন মহামানবের আবির্ভাব ঘটে। দেশের প্রতিটি মানুষ যাতে শান্তিতে থাকতে পারে তার প্রার্থনা করেন ভক্তরা। এদিকে শোভাযাত্রাকে কেন্দ্র করে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network