1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পটুয়াখালীতে সাবেক মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

পটুয়াখালীতে সাবেক মেয়রসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

  • আপডেট সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক // অবৈধ নিয়োগের মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগের পটুয়াখালী পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলামসহ তিনজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

গতকাল মঙ্গলবার পটুয়াখালী দুদকের সহকারী পরিচালক তাপস বিশ্বাস বাদী হয়ে মামলাটি করেন। তাঁদের বিরুদ্ধে ৫৪ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগ করা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়েছে, ২০১৩ সালের ৩ মার্চ নিয়োগ বিধি না মেনে দেলোয়ার হোসেন নামের এক ব্যক্তিকে পটুয়াখালী পৌরসভায় সহকারী অ্যাসেসর পদে নিয়োগ দেন সাবেক মেয়র শফিকুল ইসলাম। নিয়োগ বিধিতে সহকারী অ্যাসেসর পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক/ডিগ্রি পাস গ্রহণযোগ্য ছিল। তবে দোলোয়ার হোসেন জাল সনদে চাকরি নেন। এ ছাড়া ২০১১ সালের ২০ সেপ্টেম্বর স্বাস্থ্য সহকারী পদে সুমন হাওলাদার নামের আরেকজনকে চাকরি দেন মেয়র। স্বাস্থ্য সহকারী পদের জন্য স্বীকৃত শিক্ষা বোর্ড থেকে এইচএসসি পাস (বিজ্ঞান বিভাগ/জীববিজ্ঞান) এবং বাস্তব অভিজ্ঞ প্রার্থী গ্রহণযোগ্য বলা হয়েছিল। কিন্তু ওই পদের জন্য সুমন হাওলাদারের শিক্ষাগত যোগ্যতা ছিল না। অবৈধভাবে চাকরি নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে মেয়র কোনো ব্যবস্থা নেননি।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, অবৈধভাবে চাকরি পাওয়া দেলোয়ার হোসেন চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি কোষাগার থেকে ২৮ লাখ ৬২ হাজার ৩২৪ টাকা ও সুমন হাওলাদার ২৫ লাখ ৮১ হাজার ৫৩৭ টাকা নিয়েছেন। অবৈধ নিয়োগের মাধ্যমে এই দুজন ৫৪ লাখ ৪৩ হাজার ৮৬১ টাকা আত্মসাৎ করেন।

 

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network