1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
বাকেরগঞ্জে বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি আবুল হোসেন খান শার্শায় প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করে হত্যার হুমকির অভিযোগ শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল ইন্দোনেশিয়া, সামাল দিতে পুলিশ মোতায়েন ঝালকাঠিতে পেঁপের বাম্পার ফলন, কম দামে লোকসানে কৃষক মঠবাড়িয়ার ঐতিহ্যবাহী রাজ মন্দিরে অভিনেত্রী পূজা চেরী সব ধর্মের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চাই : প্রধানমন্ত্রী ভাণ্ডারিয়ায় দুর্গাপূজার মণ্ডপ ও সম্প্রীতি উন্নয়নকাজ পরিদর্শন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী বাকেরগঞ্জে দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু দেবালয় পূজামণ্ডপ কাউখালীতে টেইলার্স ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার আখচাষীদের ১২ কোটি টাকা প্রণোদনা দিয়েছেন প্রধানমন্ত্রী

মুলাদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলা, ‘বোমারু জামাল’ গ্রেপ্তার

  • আপডেট সময় : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের মুলাদীতে জয়ন্তী নদীতে জেলে ও খেয়াযাত্রীদের ওপর বোমা হামলার ঘটনায় করা মামলার প্রধান আসামি জামাল পালোয়ান ওরফে বোমারু জামালকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ৬টার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার রাত ৮টার দিকে সফিপুর ইউনিয়নের নোমরহাট খেয়াঘাটের উত্তর পাড়ে জয়ন্তী নদীতে ৩২ থেকে ৩৫টি হাতবোমার বিস্ফোরণ ঘটে। এতে ট্রলারচালক, জেলে ও খেয়াযাত্রীসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হন এবং এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় আহত জেলে জহিরুল ইসলামের মা মমতাজ বেগম বাদী হয়ে গতকাল সোমবার সন্ধ্যায় মুলাদী থানায় মামলা করেন। মামলায় জামাল পালোয়ান ও স্বপন পালোয়ানসহ ৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আরও ৪-৫ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ জানায়, আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জামাল পালোয়ান তাঁর বাড়িতে প্রবেশ করেন। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সকাল ৬টার দিকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

স্থানীয় জেলেদের অভিযোগ, জামাল পালোয়ানের বিরুদ্ধে আগে থেকেই চাঁদা আদায়, জেলেদের নির্যাতন এবং মাছ ও জাল ছিনিয়ে নেওয়ার অভিযোগ ছিল। এসব কারণে দীর্ঘদিন ধরে অতিষ্ঠ ছিলেন সাধারণ জেলেরা।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, জামাল পালোয়ান এলাকায় বোমা তৈরির কারিগর হিসেবে পরিচিত। তিনি ‘বোমারু জামাল’ নামেও পরিচিত। তাঁর বিরুদ্ধে আগে দস্যুতা ও মাদক আইনে মোট ৬টি মামলা রয়েছে।

গত রোববার রাতের হামলার ঘটনায় তাঁর বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে পৃথক আরেকটি মামলা হয়েছে। গ্রেপ্তার জামালকে আজ আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network