1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় মসজিদ নির্মাণে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাজী মো. সুমন - বরিশাল ক্রাইম ট্রেস
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
রাতের অন্ধকারে নদীতে ঝাঁপ দেওয়া নারীকে সাঁতরে বাঁচালেন পুলিশ সদস্য ওষুধ চুরির সময় ধরা, ১০০ রাকাত নামাজ পড়ে ছাড়া পেলেন যুবক কক্সবাজার সৈকতে নেমে এক পর্যটকের মৃত্যু নেপালে বন্যায় বহু প্রাণহানি, প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক নেপালের বন্যায় ৯৫ মরদেহ উদ্ধার, ভারতেও বন্যার শঙ্কা সবুজ হাওলাদারের জানাজা সম্পন্ন, মায়ের জন্য পাকা ঘর নির্মাণের উদ্যোগ বাবুগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, ৬ মাসের কারাদণ্ড সোশ্যাল মিডিয়ায় অপপ্রচারের প্রতিবাদে ছাত্রদল নেতা ও মহিলা দল নেত্রীর সংবাদ সম্মেলন গলাচিপায় ১৭টি সন্ধি কচ্ছপসহ ১ জন আটক, বন বিভাগের অভিযান পুলিশি ক্ষমতার অপব্যবহারের অভিযোগ, নওশেরের বিরুদ্ধে দুদক ও বিএমপিতে অভিযোগ

কলাপাড়ায় মসজিদ নির্মাণে মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন গাজী মো. সুমন

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫

এস এম আলমগীর হোসেন// কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নে মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মো. সুমন।

 

উপজেলার পশ্চিম টিয়াখালী সাতআনি জামে মসজিদের নির্মাণ কাজ অর্থসংকটে থমকে গেলে বিষয়টি নজরে আসে গাজী মো. সুমনের। তিনি তাৎক্ষণিকভাবে খোঁজ নিয়ে নিজস্ব অর্থায়নে মসজিদ নির্মাণে লক্ষাধিক টাকার অনুদান প্রদান করেন।

 

এ বিষয়ে গাজী মোঃ সুমন বলেন,“এই মসজিদ শুধু একটি ধর্মীয় উপাসনালয় নয়, এটি আমাদের সমাজের কেন্দ্রবিন্দু। আল্লাহ্‌র ঘরের কাজ থেমে থাকুক, তা কখনোই চাই না। আমি সবসময় চেষ্টা করি মানুষের পাশে দাঁড়াতে। ভবিষ্যতেও ইনশাআল্লাহ এলাকার মানুষের জন্য কাজ করে যেতে চাই।”

 

এলাকাবাসীর পক্ষ থেকে গাজী মো. সুমনের এই মহানুভবতাপূর্ণ উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তাঁরা বলেন, “এই ধরনের সহযোগিতা সত্যিকারের নেতৃত্বের পরিচয় দেয়। এমন মানুষই ইউনিয়নের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।”

 

মানবসেবায় এগিয়ে আসার জন্য গাজী মো. সুমন সকলের নিকট দোয়া ও সমর্থন কামনা করেছেন।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network