1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কুমিল্লা শিক্ষাবোর্ডে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০২:৩৩ অপরাহ্ন
শিরোনাম
পবিত্র মাহে রমজান আমাদের অন্তর পরিশুদ্ধ করার শিক্ষা নিয়ে এসেছে -ছারছীনার পীর লালমোহনে শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পবিত্র কুরআন বিতরণ নাজিরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল স্বাধীনতার ৫৫ বছর পর মরণোত্তর রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন রাজবন্দি বরিশালের এম এ জলিলে নিয়মিত অফিস না করায় বিসিসির গ্রাহকদের চরম ভোগান্তি বরিশালে জাতীয় পাট দিবস উদযাপন বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর বরগুনায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা অনুষ্ঠিত

কুমিল্লা শিক্ষাবোর্ডে তালা দিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

  • আপডেট সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: শিক্ষা উপদেষ্টার পদত্যাগসহ কয়েকটি দাবিতে কুমিল্লা শিক্ষা বোর্ড ঘেরাও করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২২ জুলাই) সকালে নগরীর পূবালী চত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে সরাসরি কুমিল্লা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে এসে অবস্থান নেয়।

শিক্ষার্থীরা বোর্ডের সামনে পৌঁছে প্রথমে স্লোগান দিতে থাকেন, পরে এক পর্যায়ে তারা শিক্ষা বোর্ডের মূল ভবনের গেটে তালা লাগিয়ে দেন। মিছিলটিতে বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ছিল।প্রতিবাদরত শিক্ষার্থীরা হাতে প্লেকার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। ‘অবিলম্বে দোষীদের শাস্তি চাই’, ‘বিমান দুর্ঘটনার প্রকৃত তথ্য দাও’, ‘রাতের আঁধারে নোটিশ কেন?’ এমন নানা শ্লোগানে মুখর ছিল বোর্ড চত্বর।

শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন দাবি উত্থাপন করা হয়। তাদের দেওয়া দাবিগুলো হলো, শিক্ষা উপদেষ্টার পদত্যাগ দাবি, শিক্ষা সচিবকে তার দায়িত্ব থেকে সরে যেতে হবে, মাইলস্টোন কলেজের দুর্ঘটনায় নিহত শিক্ষার্থীদের সঠিক নাম ও পরিচয় প্রকাশ, যারা আহত হয়েছেন তাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ, নিহত শিক্ষার্থীদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া, বিমানবাহিনীর ব্যবহৃত ঝুঁকিপূর্ণ ও পুরোনো প্রশিক্ষণ বিমান বাতিল করে আধুনিক ও নিরাপদ বিমান চালু।

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী মো. সালেহ উদ্দিন বলেন, শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা সচিবের পদত্যাগ চাই আমরা। শিক্ষার্থীদের এই অবরোধ ও ঘেরাও কর্মসূচি স্থানীয় প্রশাসন ও শিক্ষাবোর্ড কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছে।

এদিকে, প্রায় দেড় ঘণ্টা পর দুপুর ১টায় শিক্ষা বোর্ডের মূল ভবনের তালা খুলে দেন শিক্ষার্থীরা। এর আগে ফটকে তালা থাকায় সেবা নিতে আসা অভিভাবক ও শিক্ষার্থীদের বাইরে অপেক্ষা করতে দেখা গেছে। কুমিল্লা শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর শামসুল আলম বলেন, শিক্ষার্থীরা আমাদেরকে মৌখিকভাবে তাদের দাবিগুলো জানিয়েছে। আমরা তাদেরকে আশ্বস্ত করেছি আমরাও ঊর্ধ্বতনদের কাছে দাবিগুলো উপস্থাপন করব।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network