1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
কলাপাড়ায় ৬ দিন সাগরে ভেসে জীবিত উদ্ধার ১০ জেলে, এখনও নিখোঁজ-৫ - বরিশাল ক্রাইম ট্রেস
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
পবিত্র মাহে রমজান আমাদের অন্তর পরিশুদ্ধ করার শিক্ষা নিয়ে এসেছে -ছারছীনার পীর লালমোহনে শত পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক কলাপাড়ায় রহমানিয়া মডেল মাদরাসার উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজে পবিত্র কুরআন বিতরণ নাজিরপুরে বিশিষ্ট ব্যক্তিবর্গের সম্মানে ইফতার মাহফিল স্বাধীনতার ৫৫ বছর পর মরণোত্তর রাষ্ট্রীয় পুরস্কার পাচ্ছেন রাজবন্দি বরিশালের এম এ জলিলে নিয়মিত অফিস না করায় বিসিসির গ্রাহকদের চরম ভোগান্তি বরিশালে জাতীয় পাট দিবস উদযাপন বিএনপি সংসদ সদস্যদের জন্য প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন প্রধানমন্ত্রীর বরগুনায় বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের পরীক্ষা অনুষ্ঠিত

কলাপাড়ায় ৬ দিন সাগরে ভেসে জীবিত উদ্ধার ১০ জেলে, এখনও নিখোঁজ-৫

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

এস এমন আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন থেকে গভীর সমুদ্রে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হওয়া ১৫ জেলের মধ্যে ১০ জনকে ছয় দিন পর জীবিত উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে তাদের কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকৃতদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়েছে।

উদ্ধারপ্রাপ্ত জেলেরা হলেন-লালুয়ার সাগর (২২), নোয়াখালীর হারুন (৪৫), লালুয়ার সাগর (৩৩), লালুয়ার রাজিব (২৫), লালুয়ার ইব্রাহিম (২৬), আমতলীর মহিষকাটা এলাকার রফিক (৪০), আলীপুরের হাসান আকন (৩৩), লালুয়ার রাহাত (৩৩), লালুয়ার হারুন (২৭) ও বালিয়াতলীর হাসান (৩০)।

তাদের মধ্যে রাজিব, রফিক ও রাহাতের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠিয়েছেন।

তবে এখনো নিখোঁজ রয়েছেন মিঠাগঞ্জের ইদ্রিস, কালাম, নজরুল, মাঝি আব্দুর রশিদ ও গিয়াস উদ্দিন।

জীবিত উদ্ধার হওয়া জেলে হাসান আকন জানান, “বুধবার সকালে আমরা ১৫ জন জেলে একটি ট্রলারে করে গভীর সাগরে যাই। হঠাৎ ঝড়ো বাতাসে আমাদের মাছ ধরা বোট ডুবে যায়। অনেক কষ্টে আমরা লাইফ জ্যাকেট ও ভাঙা ফ্লোট ধরে ছয়দিন সাগরে ভেসে থাকি। অবশেষে এক ট্রলারের মাধ্যমে আমাদের উদ্ধার করা হয়।”

উদ্ধার হওয়া জেলেরা বর্তমানে কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তাদের শারীরিক অবস্থার উন্নতির জন্য চিকিৎসকরা নিরলসভাবে কাজ করছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network