1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
পিরোজপুরে সরকারি চাল পাচার কালে যৌথবাহিনীর অভিযানে আটক - বরিশাল ক্রাইম ট্রেস
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি পিরোজপুরে নির্বাচনী নিরাপত্তায় র‌্যাবের মহড়া

পিরোজপুরে সরকারি চাল পাচার কালে যৌথবাহিনীর অভিযানে আটক

  • আপডেট সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুর শহরের বলেশ্বর ব্রিজ হতে জেলা এনএসআই এর গোপন তথ্যের ভিত্তিতে সরকারি ১০ মেট্রিক টন চালসহ পিকাপ ট্রাক খুলনায় পাচারকালে আটক করা হয়েছে। পিরোজপুর জেলায় পুরাতন পৌরসভা এলাকা হতে মেসার্স সুমন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সুমন সাহা গোডাউন হতে এ চাল খুলনায় পাঠানো হয়েছিলো বলে জানান পিকাপট্রাক চালক মিজান। মঙ্গলবার সন্ধ্যায় পিরোজপুর সদর থানায় এ বিষয়ে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানান সদর থানার ওসি মো: রবিউল ইসলাম।
আটক হওয়া ট্রাক মালিক মিজান সেখ (৪২) খুলনা জেলার ইব্রাহিম সেখ এর পুত্র। হেল্পার রমজান হাওলাদার (১৮) বাগেরহটে জেলার মোড়েলগঞ্জ উপজেলার মহিষপুরা এলাকার ইশারাত হাওলাদার এর পুত্র।
মামলা সূত্রে জানাযায়, বিভিন্ন সময়ে টিয়ার, কাবিখা, জিয়ার চাল মজুদ করে অবৈধ ভাবে খুলনা পাঠানো সময় জেলাে গোয়েন্দা সংস্থা (এনএসআই) সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ১০ টন সরকারি  চাল একটি ট্রাক গাড়ি নং (১৫-০০০৯) চালক মিজান ও হেল্পার সহ মোট দুইজনকে আটক করে। চাল বোঝাই ট্রাকটি খুলনায় নিয়ে যাওয়া পথে তাদের আটক করা হয়। নূরজাহান ব্রান্ডের ২৫ কেজির ১৮২ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ১৮ হাজার ৫০০ টাকা এবং সরকারি খাদ্য গুদামের ১০৯ বস্তা চাল যার মূল্য ৩ লাখ ৮১ হাজার ৫০০ টাকা মোট ৭ লাখ টাকার চাল সহ পিকাপট্রাক আটক করা হয়। চালের উৎস ও প্রয়োজনীয় দালিলিক কাগজপত্র যাচাই-বাছাই শেষে  পিরোজপুর সদর থানায় একটা নিয়মিত জিয়ার মামলা রজ্জু হয়। জিআর মলা নাং ২১, তারিখ-২৯-০৭-২০২৫।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রবিউল ইসলাম বলেন, যৌথবাহিনীর অভিযানে সরকারি ১০ মেট্রিক টন চালসহ ট্রাক খুলনায় পাচারকালে দুইজনকে আটক করা হয়েছে। এবিষয়ে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। আসামীদের দালতে পাঠানো হয়েছে।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network