1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বাকেরগঞ্জে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড - বরিশাল ক্রাইম ট্রেস
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কা: প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ ভিপি নুরের ভয়কে পেছনে রেখে সাহসকে সামনে এনে ভোটকেন্দ্রে যান : প্রধান উপদেষ্টা ভাঙ্গা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, আহত ৩০ বরিশালের ৩টি আসন : সন্ত্রাসী আতঙ্কে ভোটার-প্রার্থী নির্বাচনী কাভারেজ নিয়ে অনিশ্চয়তায় বরিশালের সাংবাদিকরা! মেহেন্দীগঞ্জে বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ১২, পাল্টাপাল্টি মামলা ভোটের আগে রণক্ষেত্র বরিশালের নির্বাচনী মাঠ : মুখোমুখি বিএনপি ও জামায়াত বরিশাল সদর-৫, অভ্যন্তরীণ বিভাজন ও জোট রাজনীতিতে চাপে হেভিওয়েট প্রার্থীরা পাথরঘাটায় জামায়াত নেতার ২ পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপির বিরুদ্ধে বরিশাল-১: লড়াই ত্রিমুখী, ৩ ফ্যাক্টরে নির্বাচিত হবে এমপি

বাকেরগঞ্জে তরুণীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫

নিজস্ব প্রতিবেদক // বরিশালের বাকেরগঞ্জে তরুণীকে ধর্ষণের দায়ে সুজন বৈরাগি নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড প্রদান করা হয়। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত থাকা সুজনকে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।”

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক মোহাম্মদ রকিবুল হাসান এ রায় দিয়েছেন।

এ তথ্য নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী আজিবর রহমান। বেঞ্চ সহকারী আজিবর বলেন, ২০১৬ সালের ২৪ ফেব্রুয়ারি দিবাগত রাতে জেলার বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি ইউনিয়নের ভেবার গ্রামের রনজিৎ বৈরাগীর ছেলে সুজন বৈরাগী পার্শ্ববর্তী এক তরুণীকে ধর্ষণ করে। ওই ঘটনায় তরুণীর মা বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলার সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে সুজনকে এই দণ্ড দেন বিচারক।

এ রায়কে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা মনে করছেন, এ রায় ভবিষ্যতে নারী ও শিশু নির্যাতনের মতো অপরাধ দমনে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত হয়ে থাকবে।”

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network