1. diggilseba@gmail.com : admin :
  2. ashadul@barisalcrimetrace.com : Ashadul Islam : আসাদুল ইসলাম
  3. hafiz@barisalcrimetrace.com : barisal CrimeTrace : barisal CrimeTrace
  4. mahadi@barisalcrimetrace.com : মাহাদী হাসান : মাহাদী হাসান
বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই সহোদর আটক - বরিশাল ক্রাইম ট্রেস
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৬ অপরাহ্ন

বরিশালে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই সহোদর আটক

  • আপডেট সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বরিশালের গৌরনদীতে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ আপন দুই সহোদরকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন—পার্শ্ববর্তী মুলাদী উপজেলার ৮ নম্বর শফিপুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ছিদ্দিকুর রহমান হাওলাদারের ছেলে মো. পারভেজ হোসেন তুহিন (৩১) ও তামিম হোসেন (২৮)।

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ৮টা ৪০ মিনিটের দিকে গৌরনদী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি দল।

বরিশালের ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ এহতেশামুল হকের সার্বিক তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক মোহাম্মদ তারিকুল ইসলাম, এসআই আল হেলাল, এসআই মো. হানিফ মোল্লা ও এসআই মো. রফিকুল ইসলামসহ ডিবির সদস্যরা অভিযানে অংশ নেন। এ সময় গৌরনদী মডেল থানা পুলিশের সদস্যরাও তাদের সহযোগিতা করেন।

পুলিশ জানায়, অভিযানকালে ইয়াবা পাচারের অভিযোগে দুই ভাইকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।ডিবি পুলিশের সূত্র আরও জানায়, আটক পারভেজ হোসেন তুহিনের বিরুদ্ধে বরিশাল জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

গৌরনদী মডেল থানার ডিউটি অফিসার এসআই মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ডিবি পুলিশের এসআই মো. হেলাল উদ্দিন বাদী হয়ে আটক দুই সহোদরকে আসামি করে গৌরনদী মডেল থানায় একটি মামলা করেছেন।

পোস্টটি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

এই ক্যাটাগরির আরও নিউজ
© All rights reserved © 2025 Barisal Crime Trace
Theme Customized By Engineer BD Network